ভীতিমিশ্রিত আনন্দে আন্দোলিত হতে থাকেন হজরত মুসা ও হজরত হারূন। কৃতজ্ঞতার নূরে ভরে যায় তাঁদের হৃদয়। আলাহ্তায়ালার আজাব কতো কঠোর। অবিশ্বাসীদের পরিণাম কী ভয়াবহ। নিমজ্জনের আগে কতো প্রতাপশালী ছিলো তারা। ছিলো বাদশাহ্। মন্ত্রী। দরবারী। রাজপুরুষ। আভিজাত্যের অহংকারে অহংকারী। ছিলো কতো প্রাসাদ, বাগবাগিচা, ধনসম্পদ আর ভূসম্পত্তির মালিক। আর এখন তারা অগণিত লাশ হয়ে ভাসছে লোহিত সাগরের পানিতে। কী কৌশলে তাদেরকে তাদের প্রাসাদ, সম্পদ, নিকটজন থেকে বিচ্ছিন্ন করে এনে এই সাগরে ডুবিয়ে মারলেন আলাহ্তায়ালা। সোবহানালাহি ওয়া বিহামদিহি সোবহানালহিল আজীম। ফেরাউন সম্প্রদায়ের লাশগুলো দেখে আনন্দ উলাসে ফেটে পড়লো বনি ইসরাইলেরা। আনন্দের তোড়ে মুহূর্তের মধ্যেই তারা বের হয়ে গেলো আলাহ্তায়ালার প্রতি কৃতজ্ঞতাবোধের দায়িত্ব থেকে। মহিলারা শুরু করে দিলো সঙ্গীত। ঢোল করতাল বানিয়ে হৈ চৈ আর আনন্দে মত্ত হয়ে গেলো নারী পুরুষ সকলেই। হজরত মুসা এবং হজরত হারূনের কথাও তারা ভুলে গেলো কিছুক্ষণের জন্য। আনন্দের উত্তাপ নিভে এলে হজরত মুসা তাদেরকে ডেকে বললেন, 'শোনো আমার সম্প্রদায়, আলাহ্পাক আমাকে তোমাদের নিকট জানিয়ে দিতে বলেছেন তাঁর নতুন আদেশ। আলাহ্তায়ালা বলেছেন, 'হে মুসা তুমি তোমার কওমকে জানাও, আমিই সেই সত্তা যিনি তোমাদেরকে এই মহাবিপদ থেকে নাজাত দিয়েছি। অতএব তোমরা আমারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার ইবাদত করো।' শান্ত হলো বনি ইসরাইলেরা। হজরত মুসা সবাইকে সামনের দিকে অগ্রসর হবার নির্দেশ দিলেন। আবার শুরু হলো পথ চলা। নিশ্চিন্ত পদবিক্ষেপে তুর ময়দান অতিμম করতে লাগলো কাফেলা। ময়দান পেরিয়ে সীনাই উপত্যকায় যখন উপস্থিত হলো সবাই, তখন তারা দেখলো এখানকার স্থানীয় কিছু অধিবাসী তাদের মন্দিরে মূর্তি পূজায় রত। কিছু লোক তখন হজরত মুসার নিকটে এই বলে আবেদন করলো যে, 'হে মুসা এখানকার মন্দিরের মূর্তিগুলোর মতো আমাদেরকেও কিছু মূর্তি বানিয়ে দাও। তাহলে আমরাও এদের মতো পূজা করতে পারবো।' এদের কথা শুনে রাগান্বিত হলেন হজরত মুসা। কঠোরভাবে তিরস্কৃত করলেন তাদেরকে। বললেন, 'তোমরা তো নিতান্তই দুর্ভাগা দেখছি। তোমরা আলাহ্তায়ালার অনুগ্রহ ভুলে মূর্তিপূজার প্রতি ধাবিত হতে চাও। অথচ তোমরা তোমাদের নিজ চোখেই দেখেছো আলাহ্তায়ালার মহান নিদর্শন।'
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।