মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

চিহ্ন। দূরে দেখা যায় এপথ ধরেই পালিয়ে যাচ্ছে বনি ইসরাইলেরা। ফেরাউন দেরী করলো না আর। সেও নেমে পড়লো নতুন পথে তার সঙ্গে নেমে পড়লো তার বিরাট বাহিনী। আর বেশী দূর নয়। দেখাই যাচ্ছে ইসরাইলীদের। একটু জোরে চললেই ওদেরকে পাকড়াও করা যাবে। আরো দ্রুত পথ চলতে থাকে ফেরাউনেরা। দুপাশে পানি তরঙ্গবিক্ষুব্ধ দেয়াল। কী ভয়ংকর! ফেরাউন বাহিনীর নজর নেই সেদিকে। তাদের একমাত্র লক্ষ্য- পাকড়াও করতে হবে ইসরাইলীদের যে করেই হোক। সাগরের অপর পাড়ে যখন হজরত মুসা তাঁর সমস্ত অনুসারীদের নিয়ে উঠে গেলেন ফেরাউন বাহিনী তখন মাঝ দরিয়ায়। আলাহ্‌পাকের আদেশে তখন সাগর ধারণ করলো তার আসল রূপ। তরঙ্গবিক্ষুব্ধ পানির দেয়াল ভেঙে পড়লো নিমিষেই। অতল সাগরের পানিতে নিমজ্জিত হলো ফেরাউন আর তার অনুসারীরা। চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেলো অবিশ্বাসীরা। পূর্ণ হলো আলাহ্‌তায়ালার প্রতিশ্রুতি।

পনেরো

কিছুক্ষণ পর সাগরের পানিতে ভেসে উঠলো অসংখ্য লাশ। ফেরাউন ও তার অনুসারীদের লাশগুলো ভাসতে ভাসতে সাগরের তীরে ঠেকতে লাগলো। কী দুর্ভাগ্য তাদের। দুনিয়ার জীবনেই তাদের জন্য নেমে এলো অপমানজনক মৃত্যু। আখেরাতের জন্যও জমা রইলো অন্তহীন শাস্তি। ফেরাউন অবশ্য সাগরের পানিতে নিমজ্জিত হবার সময় চিৎকার করে বলেছিলো, 'আমি একথার উপর ইমান আনলাম যে, সেই সত্তা ছাড়া আর কোনো মাবুদ নেই যাঁর প্রতি ইমান এনেছে বনি ইসরাইলেরা এবং আমিও তাঁর অনুগত বান্দাগণের মধ্যেই আছি।' কিন্তু ভয়াবহ ঢেউয়ের আঘাতে তৎক্ষণাৎ মিলিয়ে গিয়েছিলো তার কণ্ঠস্বর। কারণ, আলাহ্‌ায়ালার নিয়ম এইযে, আজাব শুরু হয়ে যাওয়ার পর ইমান গ্রহণ করা হয় না। স্বাভাবিক মৃত্যুর বেলাতেও একই নিয়ম, মৃত্যুযন্ত্রণা শুরু হয়ে গেলে কাফেরদের ইমানের স্বীকৃতি অথবা গোনাহ্‌গার মোমেনদের তওবা- কোনটিই গৃহীত হয় না আলাহ্‌তায়ালার দরবারে।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।