মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

কিছু অলংকার আর মূল্যবান কাপড় চোপড় আমানত ছিলো ইসরাইলী কোনো কোনো রমণীর নিকট। সে আমানতও তারা ফেরৎ দিতে পারেনি এজন্য যে, তাহলে তাদের দেশ ত্যাগের সংবাদ জানাজানি হয়ে যেতে পারে। নিশুতি রাতে তারা বের হয়ে এসেছে শহর ছেড়ে। সকাল না হওয়া পর্যন্ত তো এ সংবাদ কারো জানারই কথা নয়। মনে হয় নৈশ গুপ্তচরেরা রাতেই ফেরাউনকে পেঁৗছে দিয়েছে এই সংবাদ আর রাতেই তারা বিরাট বাহিনী নিয়ে ধাওয়া করেছে পিছু পিছু। ইসরাইলী জনতা ঘাবড়ে গেলো রীতিমতো। এই তো আর অল্পক্ষণের মধ্যেই ফেরাউনের বাহিনী এসে পড়বে এখানে। তারপর সবাইকে গরু ছাগলের মতো তাড়িয়ে মিশরে নিয়ে যাবে। কী উপায় এখন। হজরত মুসার নিকট অনুযোগ জানালো তারা। বললো, 'মিশর রাজ্যে কী আর আমাদের মরার জায়গার অভাব ছিলো যে আমাদের মারবার জন্য তুমি এতদূরে এই ময়দানে নিয়ে এলে। হায় কেনো তুমি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে? আমরা কি আগে তোমাকে বলিনি যে, আমরা মিশরীদের খেদমতেই থাকি। ময়দানে মৃত্যুবরণ করার চেয়ে মিশরীদের খেদমত করাই তো আমাদের জন্য উত্তম ছিলো।' হজরত মুসা সান্ত্বনা দিলেন সবাইকে। বললেন, 'শান্ত হও সকলে। আলাহ্‌পাকের ওয়াদা সত্য। তিনি অবশ্যই তোমাদেরকে নাজাত দিবেন এবং পরিশেষে তোমরাই সফলকাম হবে।' হজরত মুসা আলাহ্‌পাকের দরবারের উদ্দেশ্যে হাত উঠালেন। বিপদমুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলেন আলাহ্‌তায়ালার। প্রত্যাদেশ হলো, 'তোমার লাঠি দিয়ে সাগরের পানির উপর আঘাত করো। সাগরের মাঝখান দিয়ে পথ হয়ে যাবে।' আলাহ্‌তায়ালার নির্দেশ অনুযায়ী হজরত মুসা সাগরের পানিতে তাঁর লাঠি দিয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাগরের পানি দুদিকে দেয়ালের মতো দাঁড়িয়ে গেলো। মাঝখানে দেখা দিলো শুকনো পথ। সাগরের এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই অলৌকিক পথটি। হজরত মুসার নির্দেশে বনি ইসরাইলদের বিশাল জনতা সেইপথ ধরে এগিয়ে চললো সামনের দিকে। দুপাশে বিরাট উচু হয়ে দাঁড়িয়ে আছে তরঙ্গ বিক্ষুব্ধ পানির দেয়াল। আর তার মাঝ দিয়ে সাগরের শুকনো রাস্তা ধরে এগিয়ে চলেছে বনি ইসরাইলের নরনারী, শিশু বৃদ্ধ-আপামর জনতা। আর তার সাথে সাথে নিশ্চিন্তে নির্ভয়ে পথ চলছে তাদের গৃহপালিত পশুগুলো। ইতোমধ্যে ফেরাউনও তার বিশাল বাহিনী নিয়ে সাগর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তারাও তাজ্জব হয়ে দেখলো সাগরের বুক চেরা এই অলৌকিক পথের

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।