মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

আলাহ্‌পাক সাড়া দিলেন তাঁর প্রিয় নবীগণের আবেদনে। জানিয়ে দিলেন তিনি, 'আমি তোমাদের দুজনের দোয়া কবুল করলাম। এখন তোমরা তোমাদের নিজেদের পথে দৃঢ়তার সঙ্গে দণ্ডায়মান হয়ে যাও। আর তাদের অনুসরণ থেকে দূরে থাকো যারা আমার কর্মপন্থা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না।' এরপর অল্পকিছুদিন অতিবাহিত হতে না হতেই পুনরায় প্রত্যাদেশ হলো হজরত মুসার প্রতি, 'এবার সময় হয়েছে। বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি তোমার পূর্ব পুরুষদের দেশ কেনান অভিমুখে রওয়ানা হয়ে যাও।' হজরত মুসা সকল ইসরাইলী জনতার কাছে গোপনে পেঁৗছে দিলেন এই সংবাদ। তারপর একরাত্রিতে ইসরাইলীদের বিশাল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রওয়ানা হয়ে গেলেন কেনান অভিমুখে। প্রায় ছয় লক্ষ জনতার বিশাল কাফেলা। নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই একযোগে নামলেন পথে। গৃহপালিত সকল পশুও সঙ্গে নিলেন তাঁরা। বিশাল বনি ইসরাইল বাহিনীর নেতৃত্বে রয়েছে আলাহ্‌তায়ালার দুই প্রিয় নবী হজরত মুসা ও হারূন। আলাহ্‌তায়ালার নির্দেশেই শুরু হয়েছে এই পথযাত্রা। বহু শতাব্দীর শোষণ নিষ্পেষণে জর্জরিত হবার পর আলাহ্‌পাকই এবার দিয়েছেন মুক্তির সংবাদ। ভয় নেই আর। কোনো ভয়ই নেই নবীভ্রাতৃদ্বয়ের অনুসরণে এগিয়ে চলে বিশাল কাফেলা। শহরের সীমানা পার হয়ে শহরতলী। তারপর গ্রামের পথ। তারপর বিস্তীর্ণ প্রান্তর। নীরবে এগিয়ে চলে নির্যাতিতের বিশাল বাহিনী। মিশর থেকে কেনান যাওয়ার পথ ছিলো তখন দুটি। একটি পথ স্থলখণ্ডের উপর দিয়ে কেনান পর্যন্ত চলে গিয়েছে। আর একটি দূরবর্তী পথ চলে গেছে লোহিত সাগরের পাড় পর্যন্ত। তারপর পথ নেই। লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে হয়। সাগরের অপর পাড় থেকে শুরু হয়েছে তুর পর্বতমালা পর্যন্ত পেঁৗছানোর পথ। তীহ্‌ বা সীনাই উপত্যকা হয়ে সে পথ চলে গেছে কেনানের দিকে। হজরত মুসা দূরের পথটি ধরেই তাঁর সম্প্রদায়কে নিয়ে চলতে লাগলেন। সারা রাত্রি ধরে পথ চললেন তাঁরা। সকাল বেলা পেঁৗছলেন লোহিত সাগরের পাড়ে। সাগর পাড়ি দিতে হবে এবার কিন্তু কীভাবে? এমনি সময় পিছনে বহুদূর থেকে শোরগোলের আওয়াজ কানে এলো। উৎকর্ণ হয়ে শুনলেন সবাই। বুঝতে চেষ্টা করলেন ব্যাপার কি? একটু পরেই বুঝতে আর বাকী রইলো না কারো যে পিছনে পিছনে আসছে ফেরাউনের বিশাল বাহিনী। ভীত হয়ে পড়লো বনি ইসরাইলের লোকেরা। কাকপক্ষীও যেনো টের না পায় এরকম সন্তর্পণে তো তারা বের হয়েছেন বাড়ী থেকে। প্রতিবেশী মিশরী মহিলাদের

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।