মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

নিরুপায় কাফেররা পুনরায় হজরত মুসার সঙ্গে ওয়াদা করলো যে, এবার আর গড়িমসি নয়। এবার আজাব সরে গেলেই আমরা ইমান আনবো। আর ইসরাইলীদেরও মুক্ত করে দেয়া হবে চিরদিনের জন্য। হজরত মুসা প্রার্থনা জানালেন পুনরায়। আলাহ্‌তায়ালা তাঁর নবীর দোয়ার অসিলায় উঠিয়ে নিলেন আজাব। কিন্তু কিব্‌তীরা আগের মতোই অনড় রইলো কুফরীর উপরে।

চৌদ্দ

দীর্ঘ চলিশ বৎসর অতিবাহিত হয়ে গেলো। সময়ের এই বিরাট পরিধি জুড়ে সত্য দ্বীনের দাওয়াতের কাজে নিয়োজিত রইলেন হজরত মুসা এবং হজরত হারূন। তাঁদের আহবানে সাড়া দিলেন বনি ইসরাইল গোষ্ঠিভুক্ত মানুষেরা। কিব্‌তীদের মধ্যেও কতিপয় মানুষ ইমান আনলেন তাঁদের প্রতি। ইমান আনলেন ফেরাউনের স্ত্রী রাজমহিষী হজরত আছিয়া। কিন্তু ফেরাউন এবং তার বিশাল অনুসারীর দল কুফরিকেই অাঁকড়িয়ে থাকলো দৃঢ়তার সঙ্গে। সৎ উপদেশ, মোজেজা- কোনোকিছুই তাদেরকে প্রভাবিত করলো না এতোটুকু। ধৈর্যের শেষ সীমানায় পেঁৗছে গেলেন নবী ভ্রাতৃদ্বয়। হতাশ হলেন তাঁরা। ফেরাউন আর তার অনুসারীদের প্রতি সহানুভূতির শেষ চিহ্নটুকুও উঠে গেলো তাঁদের অন্তর থেকে। অবিশ্বাসী সম্প্রদায়ের ব্যঙ্গ বিদ্রূপ অত্যাচার আর শঠতা প্রবঞ্চনার আঘাতে জর্জরিত নবীদ্বয় শেষে চূড়ান্ত ফয়সালার নিবেদন করে মোনাজাত করলেন আলাহ্‌পাকের সমীপে। হজরত মুসা এবং হজরত হারূন হাত তুললেন আলাহ্‌পাকের মহান দরবারের উদ্দেশ্যে। জানালেন আকুল আবেদন, 'হে আমাদের আলাহ! আপনি ফেরাউন এবং তার অনুসারীদেরকে দান করেছেন এই পৃথিবীর বিপুল বৈভব। তা-কি এ কারণে যে, তারা মানুষকে আপনার পথ থেকে বঞ্চিত করে রাখবে। ইয়া আলাহ্‌ প্রভু পরোয়ারদিগার, তাদের সম্পদরাজিকে আপনি ধ্বংস করে দিন। আর তাদের অন্তরে স্থাপন করুন স্থায়ী মোহর যেনো তারা সত্যের দিকে প্রত্যাবর্তন করবার অন্য কোনো সুযোগই না পায় মহাযন্ত্রণাদায়ক শাস্তির সাক্ষাৎ লাভ না করা পর্যন্ত।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।