শরীরের পশম, চোখের ভ্রূ, গায়ের চামরা সবকিছু উকুনেরা কুরে কুরে খেতে শুরু করলো। এরকম বিপদে নিরুপায় হয়ে পুনরায় তারা হজরত মুসার শরণাপন্ন হয়ে নিবেদন করলো, 'হে মুসা তুমি তোমার আলাহ্র কাছে দোয়া করে আমাদেরকে আজাবমুক্ত করো। আজাব কেটে গেলে আমরা এবার হেদায়েত কবুল করবো। এতে আর কোনো সন্দেহ নেই।' হজরত মুসা আশায় বুক বাঁধলেন পুনরায়। আজাব অপসারণের জন্য দোয়া করলেন তিনি। দোয়ার বরকতে আজাব দূর হয়ে গেলো। কিন্তু অবিশ্বাসীরা আর গরজই করলো না তাদের প্রতিশ্রুতি রক্ষার। আশাহত হলেন হজরত মুসা। অস্বীকৃতির আঘাতে বুকের গভীরে পুনরায় সৃষ্টি হলো আশাভঙ্গের নতুন ক্ষতচিহ্ন। কিছুদিন পর পুনরায় আজাব শুরু হলো। অবিশ্বাসীরা বিস্ময়ের সঙ্গে দেখলো যেদিকে তাকানো যায় শুধু ব্যাঙই দেখা যায়। ছোটো বড় বাচ্চা বুড়ো হাজারো রকমের অজস্র ব্যাঙে ছেয়ে গেছে দেশ। এ যেনো ব্যাঙেরই রাজ্য। মানুষের নয়। বিছানা, বালিশ, আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ঘর-বারান্দা, রাস্তাঘাট- সর্বত্রই শুধু ব্যাঙ আর ব্যাঙ। অতিষ্ঠ হয়ে উঠলো মিশরবাসী অবিশ্বাসীরা। তারা হজরত মুসার নিকট গিয়ে অনেক কাকুতি মিনতি করে জানালো, এবার আর কথার খেলাপ করবে না তারা। আজাব সরে গেলে এবার ইমান তারা আনবেই। নবী রসূলদের মন মানুষের দুঃখ কষ্টে গলে যায় সহজেই। হয়তো এবার সত্যি সত্যিই ভীতসন্ত্রস্ত হয়েছে কিব্তীরা। এবার হয়তো ইমান তারা আনবেই। হজরত মুসা আশায় বুক বেঁধে পুনরায় আজাব অপসারণের জন্য আলাহ্তায়ালার কাছে দোয়া করলেন। আজাব সরে গেলো। কিন্তু কিব্তীরা আবারো ভঙ্গ করলো প্রতিশ্রুতি। মর্মাহত হলেন হজরত মুসা। মানুষগুলো কি রকম। অন্তর কি তাদের পাষাণ দিয়ে গড়া? ইমানের জ্যোতির্ময় আঘাত কি সেখানে কিছুতেই প্রবেশ করতে পারে না? হায় তাদের পরিণাম কি হবে শেষ পর্যন্ত কে জানে? কিছুদিন পর পুনরায় আজাব নেমে এলো দেশে। এবার এলো রক্ত আজাব। নীল নদ হয়ে গেলো রক্তনদী। নদীর সমস্ত মাছ মরে গেলো মুহূর্তেই। পান করার পানি খঁুজে পেলো না মিশরবাসীরা। পানি হাতে নিয়ে পান করতে উদ্যত হলেই তারা দেখতো পানি পরিণত হয়েছে তাজা রক্তে। সুতরাং পানির পিপাসায় অস্থির হয়ে উঠলো কিব্তী অবিশ্বাসীরা। ওদিকে কিন্তু ইসরাইলী এবং কিব্তী মোমেনরা এই আজাব থেকে মুক্ত রইলো সম্পূর্ণভাবে। তাদের পানি পান করতে কোনো অসুবিধাই হতো না। কিন্তু অবিশ্বাসীরা পানি পান করতে গেলেই পানি হয়ে যায় রক্ত।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।