মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

এবার। সুযোগ গ্রহণ না করলে খুব শীঘ্রই নেমে আসবে আজাব। আলাহ্‌তায়ালার কথার অন্যথা হয় না।' কিন্তু ফেরাউন কর্ণপাতই করলো না হজরত মুসার কথায়। তুচ্ছতাচ্ছিল্য করে আগের মতোই উড়িয়ে দিতে চাইলো সবকিছু। নির্দিষ্ট সময়েই এসে পড়লো আজাব। একের পর এক আজাবে পর্যুদস্ত হতে লাগলো ফেরাউন ও তার সম্প্রদায়। কিন্তু প্রতিবারই তারা আলাহ্‌র আজাব থেকে বাঁচবার জন্য গ্রহণ করলো কুটকৌশল আর শঠতার পথ। আজাবে আμান্ত হলে ফেরাউন তার লোকদেরকে পাঠিয়ে দিতো হজরত মুসার কাছে। ফেরাউনের শিখিয়ে দেয়া বুদ্ধি মোতাবেক তারা আবেদন জানায় মুসার কাছে, এবার আজাব সরে গেলেই তারা ইমান আনবে। হজরত মুসা প্রতিবারই তাদের কথায় বিশ্বাস করে তাদের হেদায়েতের আশাতেই আজাব দূর করবার জন্য দোয়া করেন। সরে যায় আজাব। কিন্তু ফেরাউন ও তার সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করতে থাকে বারবার। বরং তারা আলাহ্‌তায়ালার আজাবগুলোকেও হজরত মুসার যাদু বলে প্রচার করতে থাকে। দম্ভভরে আরো বলতে থাকে, 'আমরা ভালো অবস্থায় থাকারই যোগ্য। বরং মিশরে মুসা এবং হারূনের উপস্থিতিই অশুভ। আর তাদের উপস্থিতির কারণেই বার বার এদেশে নেমে আসছে গজব আজাব।' মিশরবাসী অবিশ্বাসীদের উপর আলাহ্‌তায়ালা একে একে সাতটি আজাব নাজিল করলেন। প্রথমে নেমে এলো দুর্ভিক্ষ। তারপর শস্যহানি। তারপর তুফান। তারপর পঙ্গপালে ছেয়ে গেলো দেশ। ফেরাউনের দল পঙ্গপাল সরে গেলে ইমান আনবে বলে ওয়াদা করলে হজরত মুসা দোয়া করলেন আলাহ্‌পাকের দরবারে। তাঁর দোয়ার বরকতে পঙ্গপাল সরে গেলো। কিন্তু ফেরাউনের সম্প্রদায় এবারও অঙ্গীকার ভঙ্গ করে বসলো আগের মতো। বরং উল্টো ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো হজরত মুসাকে। বললো তারা, 'এতো বানানো যাদু ছাড়া আর কিছুই নয়। আর আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে এরকম কথা কখনো শুনিনি।' হজরত মুসা তবুও দরদ ভরা কণ্ঠে বোঝাতে চেষ্টা করেন তাদেরকে। বলেন, 'আমার প্রতিপালক হেদায়েত লাভকারীদের কথা সম্যক অবগত। তাঁদের জন্য আখেরাতেই নির্ধারিত রয়েছে পরিণাম। নিঃসন্দেহে অনাচারীরা অসফল।' প্রতিশ্রুতি ভঙ্গ করার পর আলাহ্‌তায়ালা আবার তাদের প্রতি আজাব নাজিল করলেন। হাজার হাজার উকুনে ভরে গেলো দেশ। ফেরাউন এবং তার অনুসারীরা উকুনের অত্যাচারে অস্থির হয়ে উঠলো। গায়ে মাথায় শরীরে কাপড় চোপড়ে এতো অসংখ্য উকুন বিচরণ করতে লাগলো যে, এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না তারা।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।