পর্যস্ত মিশরেই অবস্থান করতে হবে সকল মুসলমানকে। অতএব, প্রত্যেকে নিজ নিজ বাড়ীতেই মসজিদ বানিয়ে নাও। আর ঐ মসজিদের মধ্যেই কেবলামুখী হয়ে সবাই নিয়মিত ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। আলাহ্পাকের নির্দেশ এই রকমই।'
তেরো
বয়ে চলে নীলনদ নিরন্তর। আর নীলনদের স্রোতের মতোই বয়ে চলে মিশরবাসীদের জীবন। গড়িয়ে যায় সময়। একে একে আসে যায় দিন মাস বছর। বছরের পর বছর। মিশরবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে দুটি বিশাল বিভাগ। একদিকে বনি ইসরাইল আর কতিপয় কিব্তী মোমেন। অন্যদিকে কাফের কিব্তী নাগরিকেরা। বিশ্বাসীদলের নেতৃত্বে রয়েছেন আলাহ্র নবী হজরত মুসা এবং হজরত হারূন। আর অবিশ্বাসীদের অভিশপ্ত নেতা মিশররাজ ফেরাউন নিজে। আলো আর অন্ধকারের দুই বিশাল স্তম্ভ এভাবে দাঁড়িয়ে আছে পাশাপাশি। কিন্তু এ অবস্থা তো স্থায়ী হতে পারে না কিছুতেই। সত্য এলেই মিথ্যা নিশ্চিহ্ন হয়, নিশ্চয় নিশ্চিহ্ন হয়। কিন্তু মেহেরবান আলাহ্ আরো কিছু সময় সুযোগ দিতে চান ফেরাউনকে। আলাহ্তায়ালার নবী হজরত মুসা ও হজরত হারূনের মাধ্যমে বার বার পেঁৗছতে থাকে সত্যের দাওয়াত। আর প্রতি বারই ফিরে আসে অস্বীকৃতির আঘাত। ফেরাউন এবং তার অনুসারীরা অবিশ্বাসী অবস্থান থেকে এক চুল পরিমাণ টলতে রাজী নয়। সে বরং আগের মতোই তার খোদায়িত্বের দাবী প্রচার অব্যাহত রাখলো। চলতে লাগলো নিয়মিত হজরত মুসা ও হজরত হারূনকে অপমান করবার বিভিন্নমুখী প্রচেষ্টা। বনি ইসরাইলীদের সদ্যজাত পুত্র সন্তানদের হত্যাকাণ্ডও অনুষ্ঠিত হতে লাগলো নিয়মিত। অন্যায় অত্যাচারে বিশ্বাসী বান্দাদের কাফেলা যখন বিপর্যস্ততার শেষ সীমানায় এসে হাজির হয়েছে, তখন একদিন অহি নাজিল হলো হজরত মুসার প্রতি। আলাহ্তায়ালার নির্দেশ ফেরাউনকে জানিয়ে দিলেন হজরত মুসা। জানালেন, 'অন্যায় অত্যাচার বন্ধ করে সত্য দ্বীনকে কবুল করবার শেষ সুযোগ দেয়া হয়েছে