বারো
যাদু প্রতিযোগিতার ফলাফল দেখে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হজরত মুসার প্রতি ইমান এনেছিলো যাদুকর দলের সবাই। ফেরাউনের রক্তচক্ষু শাসন মৃত্যুভীতি কোনোকিছুই কুফরির দিকে ফিরিয়ে নিতে পারেনি তাঁদেরকে। কিন্তু প্রকাশ্যে না হলেও আরো বেশ কিছু ইসরাইলী যুবক ইমান এনেছিলো মোজেজা দেখে। কতিপয় কিব্তীও ইমান এনেছিলো। কিন্তু ফেরাউনের অত্যাচারের আশংকায় তাঁরা যাদুকরদের মতো প্রকাশ্যে ইমানের ঘোষণা দিতে পারেনি। পরে তারা হজরত মুসার কাছে গিয়ে ইমানের স্বীকৃতি দিলো। কিন্তু ফেরাউন যখন নতুন করে এই বলে কঠোর আইন জারী করে দিলো যে, ইসরাইলীদের পুত্র সন্তানগুলোকে হত্যা করা হবে এখন থেকে আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখা হবে দাসীবৃত্তির জন্য তখন পুনরায় ঘাবড়ে গেলো তাঁরা। তাঁরা তখন হজরত মুসার কাছে এই বলে অনুযোগ প্রকাশ করলো যে, হে মুসা! আমরা আগে থেকেই বিপদ মুসিবত পরিবেষ্টিত ছিলাম। তোমার উপরে বিশ্বাস স্থাপন করে কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলাম। কিন্তু আবার দেখি বিপদ নেমে এলো আমাদের উপর। মনে হয় সামনে আরো কঠিন বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। হজরত মুসা সান্ত্বনার বাণী শোনালেন তাঁদেরকে। বললেন, 'হে আমার সম্প্রদায়। তোমরা আলাহ্পাকের নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই পৃথিবীর মালিক আলাহ্ই। তিনি বান্দাগণের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন, তাকেই পৃথিবীর কতৃর্ত্ব প্রদান করেন। আর আলাহ্ভীরু লোকদের জন্যই রয়েছে প্রকৃত সফলতা। সেই সময় সন্নিকটে যখন তোমাদের পরওয়ারদিগার তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন। আর তোমাদেরকেই প্রদান করবেন পৃথিবীর প্রতিনিধিত্ব। তারপর তিনি দেখবেন কীরূপ আচরণে লিপ্ত হও তোমরা।' হজরত মুসা আরো জানিয়ে দিলেন, ফেরাউনের অত্যাচার এখনও শেষ সীমানা স্পর্শ করেনি। ইসরাইলী এবং কিব্তী মোমেনদের জন্য এই মুহূর্তে দেশত্যাগেরও অনুমতি নেই। বরং আলাহ্পাকের পরবর্তী নির্দেশনামা না আসা