আমার কওম। আমার একি হলো আজ যে, আমি তোমাদেরকে মুক্তির পথে আহবান জানাচ্ছি আর তোমরা চাও আমি আলাহ্র সঙ্গে কুফরি করি এবং তাঁর সঙ্গে শরীক সাব্যস্ত করি এমন বস্তুকে যে সম্পর্কে আমি অজ্ঞ। আর আমি আহবান করি তোমাদেরকে সেই মহাশক্তিমান ক্ষমাকারীর প্রতি।' কিব্তী মোমেন ব্যক্তির বক্তৃতা শুনে রাগে ফেটে পড়তে চাইলো ফেরাউন। সে হত্যা করতে চাইলো মোমেন ব্যক্তিটিকে। কিন্তু সক্ষম হলো না। আলাহ্পাকের খাস হেফাজতে আবৃত ছিলেন তিনি। প্রকৃতপক্ষে আলাহ্পাক যাঁকে হেফাজত করেন, কার সাধ্য আছে তার কেশাগ্র স্পর্শ করে? মোমেন ব্যক্তিটি পূর্ণরূপে আলাহ্তায়ালার প্রতি নির্ভর করেছিলেন এই বলে যে, আর আমি আমার ব্যাপার আলাহ্তায়ালার হাতেই সমর্পণ করছি। নিঃসন্দেহে আলাহ্তায়ালার দৃষ্টি রয়েছে সকলের উপর।' ওদিকে হজরত মুসা আ.ও তাঁকে হত্যার পরিকল্পনা জানতে পেরে এই বলে সেই মহান জাতপাকের আশ্রয় প্রার্থনা করলেন যে, 'আমি আমার এবং তোমাদের পরওয়ারদিগারের আশ্রয় প্রার্থনা করছি, প্রত্যেক এরকম প্রকৃতির অহংকারী থেকে যে হিসাব নিকাশের দিবস প্রসঙ্গে অবিশ্বাসী।' হত্যার পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ ফেরাউন হাল ছাড়লো না তবু। সে ঠিক করলো এখন থেকে মুসাকে লাঞ্ছিত ও অপমানিত করবার সুযোগে থাকতে হবে। সে পুনরায় রাজ্যব্যাপী ঘোষণা করে দিলো, 'হে মিশরবাসী। তোমাদের শ্রেষ্ঠ প্রভু এবং মাবুদ আমি ছাড়া আর কেউ নয়। মুসার প্রভুতো অদৃশ্য। আর তোমাদের প্রভু আমি দেখো কী প্রচণ্ড প্রতাপ আর মহাআড়ম্বেরের সঙ্গে প্রকাশ্যেই তোমাদের সামনে বিদ্যমান। ফেরাউনের এই ঘোষণার পর সে স্বস্তি ফিরে পেলো কিছুটা। দেখলো মিশরবাসীরা পুনরায় তার প্রভাবে প্রভাবান্বিত হয়েছে। মুসা আ. এর মোজেজা দেখে যারা কিছুটা দোদুল্যমান হয়েছিলো, তারা আবার পুরোপুরি ফিরে এলো ফেরাউনের কব্জায়। ফেরাউন প্রচণ্ড উৎসাহে তার সম্প্রদায়কে লক্ষ্য করে জানিয়ে দিলো, 'হে আমার কওম! আমি কি এই মিশর রাজ্যের রাজমুকুট আর সিংহাসনের অধিকারী নই? আর আমারই রাজত্বের আওতায় কি প্রবাহিত হচ্ছে না নহরগুলি। তোমরা কি দেখতে পাচ্ছো না আমার মর্যাদা এবং পরাμম। এখন তোমরাই সাক্ষী দাও আমিই কি উচ্চ এবং উন্নত, না ঐ ব্যক্তি যার ভাগ্যে কোনো রাজকীয় মান মর্যাদা নেই। আর ঐ ব্যক্তিতো পরিষ্কার করে কথাও বলতে পারে না। সে যদি মর্যাদাশালী হয়েই থাকে তবে কেনো তার আলাহ্ তার উপরে আকাশ থেকে স্বর্ণকংকন নিক্ষেপ করে না। ফেরেশতারাই বা দণ্ডায়মান হয়ে তাকে সম্মান জানায় না কেনো?
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।