মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

তোমরাই বলো তার মিথ্যার দ্বারা তোমাদের কী ক্ষতি হচ্ছে? আর যদি বিশ্বাস করো, তিনি সত্যবাদী তবে তার সতর্কবাণীকে ভয় করো। কারণ, এই সতর্কবাণী আলাহ্‌তায়ালারই, তিনি শুধু বাণীবাহক মাত্র।' ফেরাউন স্তম্ভিত হয়ে যায়। দরবারের এই গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের লোকটিও তাহলে মুসার অনুরক্ত। কী আশ্চর্য ধৃষ্টতা লোকটির। কিব্‌তী সম্প্রদায়ভুক্ত হয়ে, রাজ দরবারের সদস্য হয়ে কি করে সে মেনে নিতে পারলো ইসরাইলী বংশোদ্ভূত মুসাকে। নিজেকে অতি কষ্টে সংযত করলো ফেরাউন। বোঝাতে চেষ্টা করলো সে, 'আমি তো সেকথাই বলছি তোমাদেরকে যা আমি ভালো মনে করছি। আর সেই পথই আমি তোমাদেরকে প্রদর্শন করতে চাই যাতে রয়েছে কল্যাণ।' মোমেন ব্যক্তিটি বলেই চললেন, 'হে আমার সম্প্রদায়। আমার আশংকা হয়, হয়তো তোমাদের প্রতি নেমে আসবে আলাহ্‌র গজব যেমন নেমে এসেছিলো আদ, সামুদ এবং নুহের কওমের উপর এবং তাদের পরে আগত অন্যান্য অবাধ্য সম্প্রদায়গুলোর উপর। আলাহ্‌ তো বান্দাদের উপর অত্যাচার করবার অভিলাষী নন। হে আমার কওম, তোমাদের প্রতি যখন এসে পড়বে কেয়ামতের ভয়ংকর দিবস, সাহায্যের জন্য যখন চিৎকার করতে থাকবে তোমরা তখন আলাহ্‌র আজাব থেকে রক্ষাকারী কাউকে পাবে না। আর আলাহ্‌ যাকে পথভ্রষ্ট করেন, তাকে পথপ্রদর্শন করার কেউ নেই। 'হে আমার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অতীতের অবস্থা স্মরণ করো। যখন আলাহ্‌র নবী ইউসুফ আ. সত্যের পয়গাম শুনিয়েছিলেন, তখন তোমাদের পূর্বপুরুষেরা এরকমই দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে কালক্ষেপণ করেছিলো। তাঁর উপর ইমান আনেনি। আর যখন নবী ইউসুফ আ. ইন্তেকাল করলেন, তখন তারা বলতে লাগলো, এখন আলাহ্‌ আর কোনো নবী রসূল পাঠাবেন না। বর্তমানে অবিকল সেরকম ব্যবহারই তোমরা শুরু করেছো মুসার সঙ্গে।' মোমেন ব্যক্তিটির মর্মস্পশীর্ আহবানেও ফেরাউন ও তার অনুসারীদের অন্তরে প্রতিিμয়া হয় না এতোটুকুও। শেষ বারের মতো বোঝাতে চেষ্টা করেন মোমেন ব্যক্তিটি। বলেন, 'হে আমার কওম। আমার অনুসরণ করো। আমি তোমাদের পুণ্যপথে পেঁৗছে দিতে পারবো। হে আমার সম্প্রদায়, এ পৃথিবীর জীবনতো সামান্য কয়েকদিনের আনন্দ মাত্র। আর আখেরাতই হচ্ছে স্থায়ী আবাসস্থল। যে ব্যক্তি অসৎ কাজ করে, সে তার শাস্তি পাবেই। আর সৎ কাজ সম্পাদনকারী নারী ও পুরুষ যারা ইমানদার তারা বেহেশতে প্রবেশ করবে। সেখানে অফুরন্ত রিজিকের অধিকারী হবে তারা। হে

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।