মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

ফেরাউন ভিতরে ভিতরে েμাধে ফেটে পড়ছে। কিন্তু হজরত মুসাকে কিছু বলার সাহস পেলো না সে। সভাসদদের দল আর রাজকর্মচারীরা ফেরাউনের কাছে দাবী জানালো, 'আপনি মুসাকে হত্যা করে ফেলেন না কেনো? মুসা ও তাঁর অনুসারীদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তবে তো দিন দিন উৎপাত বেড়েই যাবে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই মিশরভূমিতে। আর আপনাকে এবং আপনার দেবতাদের করবে অপমান।' ফেরাউন বললো, 'তোমরা ভয় পাচ্ছো কেনো? আমি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে দেবো না ইসরাইলীদেরকে। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার কোনো শক্তিই আমি অবশিষ্ট রাখবো না তাদের। আমি তাদের সদ্যভূমিষ্ঠ পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলবো আর দাসী বৃত্তির কাজে নিয়েজিত করবার জন্য জীবিত রাখবো তাদের কন্যা সন্তানদেরকে। আমি তো তাদের উপর সকল ক্ষেত্রেই বিজয়ী। তারা তো আমর হাতে সম্পূর্ণ অসহায় ও অক্ষম।' ফেরাউনের কথায় আপাততঃ আশ্বস্ত হলো তারা। ফেরাউনও এটা ওটা বুঝিয়ে নিজেকে আশ্বস্ত করবার চেষ্টা করতে লাগলো। কিন্তু অন্তরে তার প্রজ্জ্বলিত হয়েছে হিংসা, ক্ষোভ আর অহংকারের বিদ্রোহী বহ্নি। শত চেষ্টা করেও স্বস্তি পায় না সে কিছুতেই। ইসরাইলীদের পুত্র সন্তানদেরকে বধ করবার আদেশ দিয়েও শান্তি পেলো না সে। মুসা আর হারূনের এদেশে উপস্থিতি অসহ্য ঠেকে তার কাছে। একদিন রাজ দরবারে সে নিজেই তুললো মুসা ও হারূনের প্রসঙ্গ। বললো, 'শোনো সভাসদবৃন্দ। মুসা আর হারূনকে এভাবে এদেশে অবস্থান করতে দেয়া কি ঠিক। আমার তো আশংকা হয় তারা ধীরে ধীরে সুকৌশলে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিবে। সমগ্র মিশরভূমিতে বিশৃঙ্খলার বিস্তার ঘটাবে। আমার মনে হয় মুসাকে হত্যা করাই সমীচীন।' ফেরাউনের দরবারের একজন গোপনে গোপনে অনেক আগেই হজরত মুসার প্রতি ইমান এনেছিলেন। এতোদিন গোপনেই রেখেছিলেন তিনি তাঁর ইমানকে। কিন্তু ফেরাউনের নতুন প্রস্তাব শুনে কিছুতেই তিনি আর নিজেকে নিবৃত্ত রাখতে পারলেন না। হঠাৎ করেই তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন। তিনি বললেন, 'হে আমার কওম। তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি শুধু এই সত্যটি প্রচার করেন যে, আমার প্রতিপালক আলাহ্‌, আর যিনি তাঁর বক্তব্যের অনুকূলে প্রকাশ্য প্রমাণও পেশ করতে সক্ষম হয়েছেন। আর যদি বিতর্কের খাতিরে একথাই ধরে নেয়া যায় যে, তিনি মিথ্যাবাদী তবে

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।