পরওয়ারদিগারের প্রতি ইমান এনেছি যেনো তিনি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন। বিশেষ করে যাদু সংμান্ত অপরাধ যা করতে তুমি আমাদেরকে বাধ্য করেছিলে। আমাদের জন্য আলাহ্তায়ালাই উত্তম। তিনি চিরন্তন।' ওদিকে শাহী অন্দরমহলেও লাগলো ইমানের জ্যোতির্ময় আঘাত। সম্রাজ্ঞী আছিয়া যাদুযুদ্ধের ফলাফলের অপেক্ষায় ছিলেন। যখন জানলেন নবীভ্রাতৃদ্বয়ই বিজয়ী হয়েছেন, তখন কালবিলম্ব না করে তিনিও ঘোষণা করলেন, আমি মুসা ও হারূনের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। মিথ্যা পরিত্যাগ করেছি আমি। আমি এখন সত্য বিশ্বাসিনী। চঞ্চল হয়ে উঠলো ফেরাউন। এতো বড় ধৃষ্টতা। সহধর্মিণী হয়ে এতো বড় সাহস সে পেলো কি করে? ফেরাউন সিদ্ধান্ত নিলো, গৃহবিদ্রোহিনীর শাস্তি মৃত্যুদণ্ড। আদেশ দিলো সে, একটি বৃহৎ প্রস্তরখণ্ডের নিচে পিষে ফেলা হোক আছিয়াকে। আদেশ শুনে এতটুকুও বিচলিত হলেন না আছিয়া। শুধু আকাশের দিকে মুখ তুলে চাইলেন। ফরিয়াদ জানালেন সেই প্রেমময় প্রভু প্রতিপালকের নিকটেই। নির্ভীক- নিশংকচিত্ত তিনি। পার্থিব সকল বন্ধনের শৃঙ্খলা ছিঁড়ে গেছে আজ। এখন অপেক্ষা শুধু দীদারের। প্রস্তর নিক্ষেপের আগেই আলাহ্তায়ালা বিবি আছিয়ার জান কবজ করে নিলেন। পড়ে রইলো নীরব নিষ্প্রাণ দেহ। পাথর পতিত হলো প্রাণহীন দেহের উপর।
এগারো
তবুও অস্বীকৃতির উপরেই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রইলো ফেরাউন এবং তার অনুসারী সম্প্রদায়। আর বিশাল জনতা ইমানের সুশীতল বাতাসে আন্দোলিত হলো বটে কিন্তু তা অল্পক্ষণের জন্য। পুনরায় কুফরির অন্ধকারেই আশ্রয় নিতে চাইলো তারা। দৃষ্টি তাদের বরাবরের মতো ফেরাউনের দিকেই নিবদ্ধ রইলো। আলাহ্পাকের প্রকাশ্য নিদর্শন দেখে শুনে বুঝেও মুখ ফিরিয়ে নিলো ইমানের নেয়ামত থেকে, হেদায়েতের আলো থেকে।