বিচলিত বোধ করতে থাকলো ফেরাউন এবং তার অনুসারীরা। এরকম শোচনীয় পরাজয়ের জন্য তারা মোটেও প্রস্তুত ছিলো না। তারপর তারা আরো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো, প্রকাশ্য ঘোষণা দিয়ে যাদুকররা নিজেদেরকে সমর্পণ করছে মুসার কাছে। যাদুকররা উদাত্ত কণ্ঠে ঘোষণা দিলো, 'হজরত মুসার এই অলৌকিক নিদর্শন যাদু নয়। এ হচ্ছে আলাহ্ প্রদত্ত মোজেজা। আর তিনি নবী। আলাহ্তায়ালার সত্য পয়গম্বর।' সত্য মোজেজার জ্যোতির্ময় আঘাতে যাদুকরদের অন্তরের অন্ধকারে মুহূর্তেই জ্বলে উঠলো ইমানের অবিনাশী আগুন। জেগে উঠলো তাদের বুকের শূন্যতায় আলাহ্ প্রেমের অন্তহীন উর্মিমালার উথাল পাথাল ঢেউ। তৎক্ষণাৎ সেজদায় পড়ে গেলেন তারা। আর ঘোষণা করে দিলেন উচ্চকণ্ঠে, 'আমরা মুসা আর হারূনের আলাহ্র প্রতি ইমান আনলাম। কেননা বিশ্বজগতের প্রতিপালক একমাত্র তিনিই।' ফেরাউনের প্রতারণার মুখোশ এভাবে এই যাদুকরেরা উন্মোচিত করে দিবে ভাবতেই পারেনি ফেরাউন। যাদুকরদের প্রতি েμাধান্বিত হলো সে। সত্য স্বীকারের পরিবর্তে যাদুকরদেরকে এই বলে অভিযুক্ত করলো সে, 'মনে হয় তোমরা একই দলের লোক। মুসা নিশ্চয়ই তোমাদের নেতা। গুরুশিষ্য সবাই মিলে তোমরা পূর্বাহ্নে ষড়যন্ত্র করে রেখেছিলে। এতো তোমাদের পাতানো খেলা ছাড়া আর কিছু নয়। তা না হলে তোমরা আমার অধীনস্থ প্রজা হয়ে আমার অনুমতির অপেক্ষা না করেই কীভাবে মুসার আলাহ্র পক্ষে ঘোষণা দিতে পারো। ঠিক আছে। আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই ছাড়বো যাতে ভবিষ্যতে এরকম বিশ্বাসঘাতকতা করবার সাহস কেউ না পায়। আমি প্রথমে তোমাদের ডান পা এবং বাম হাত তারপর বাম পা এবং ডান হাত কেটে ফেলবো। শেষে শূলে চড়াবো। তখন বুঝতে পারবে কেমন কঠোর শাস্তিদাতা আমি।' কিন্তু যাদুকরদের অন্তরে তখন জেগেছে জ্যোতির জোয়ার। ইমানের অগ্নিশিখায় পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অবিশ্বাসের সর্বশেষ চিহ্নটুকুও। প্রেমসমুদ্রের নির্ভীক নাবিক তাঁরা তখন। সৃষ্টির দিক থেকে আগত সকল প্রকার ভয়ভীতি আর বিপদের সীমানা অতিμম করে তারা তখন লাভ করেছেন অনন্ত জীবনের অধিকার। পূর্ণ মোমেন যাদুকরেরা এখন শত সহস্র ফেরাউনের রক্তচক্ষু উপেক্ষা করতে পারেন অনায়াসেই। বললেন তাঁরা, সত্যের উজ্জ্বল নিদর্শন প্রতিভাত হয়েছে আমাদের সামনে। যে আলাহ্- আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার নির্দেশ মেনে নেবো- এ আর কিছুতেই হতে পারে না। যা খুশী করতে পারো তুমি। আর কীইবা করবার ক্ষমতা আছে তোমার? খুব বেশী করলে তো এই করবে যে পার্থিব এই জীবনে শেষ করে দিবে। আমরা তো আমাদের প্রভু
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।