যাদুকরেরা উৎফুল খুব। তারাও বিজয়ের ব্যাপারে স্থিরনিশ্চিত। যথাসময়ে মেলায় হাজির হলেন নবীভ্রাতৃদ্বয়। ফেরাউন, তার দলবল এবং বিশাল কৌতূহলী জনতার দৃষ্টি নিবদ্ধ হলো তাদের দিকে। উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন হজরত মুসা, 'পরিতাপ তোমাদের প্রতি। একি অবস্থা আজ তোমাদের। তোমরা কি আমাকে যাদুকর নামে অভিহিত করে আলাহ্তায়ালার প্রতি অপবাদারোপ করতে চাও? আমিতো শংকিত এজন্য যে, তোমাদের এই অপবাদারোপের দণ্ড হিসাবে আলাহ্পাক হয়তো তোমাদেরকে বিনাশ করে ফেলবেন। তোমরা একথা কি বিস্মৃত হয়েছো যে, বিফলতাই মিথ্যাশ্রয়ীদের পরিণাম।' হজরত মুসার কথায় গুঞ্জন উঠলো জনতার মধ্যে। কানাঘুষা করতে লাগলো তারা। দরবারীরা বললো, 'এরা দুই ভাই নিশ্চয় যাদুকর। যাদুশক্তিবলে তারা মর্যাদা ও সম্মান লাভের অভিলাষী। তারা যাদুর প্রতাপে প্রতিষ্ঠিত হয়ে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। অতএব, হে যাদুকরগণ, তোমরা তোমাদের শক্তিমত্তা আর কলাকৌশলের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিহত করো। আজ এই প্রতিযোগিতায় যারা জয়লাভ করতে পারবে তারাই কৃতকার্য হবে।' যাদুকররা এগিয়ে গেলো মুসা আ. এর কাছে। তারপর বললো, বাগাড়ম্বর পরিত্যাগ করো। বলো প্রতিযোগিতা শুরু করবে কে? তোমরা না আমরা? হজত মুসা বললেন, 'তোমরাই শুরু করো প্রথমে। প্রদর্শন করো তোমাদের ক্ষমতা।' যাদুকরেরা তাদের অনেক রশি, লাঠি ও বাণ নিক্ষেপ করলো ময়দানে। সঙ্গে সঙ্গে লাঠি ও রশিগুলি যাদুবলে অসংখ্য সাপে পরিণত হলো। আর সাপগুলি সারা ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে গড়ে তুললো এক ভীতিকর পরিবেশ। হজরত মুসাও শংকিত ও চিন্তিত হলেন ক্ষণিকের জন্য। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি প্রত্যাদেশ অনুভব করলেন অন্তরে, 'ভয় পেয়ো না মুসা। নবী তুমি। আমার ওয়াদা- তুমিই বিজয়ী হবে। তোমার লাঠি জমিনে ফেলে দাও।' হজরত মুসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন জমিনে। সঙ্গে সঙ্গে তার লাঠি হয়ে গেলো এক বিরাট অজগর। তারপর অজগরটি একে একে গিলতে লাগলো যাদুকরদের সাপগুলোকে। অল্পক্ষণের মধ্যেই ময়দান পরিষ্কার হয়ে গেলো। স্তম্ভিত হয়ে গেলো যাদুকরেরা। পরিপূর্ণ হলো আলাহ্পাকের ওয়াদা। সত্য প্রতিষ্ঠিত হলো। মিথ্যা নিশ্চিহ্ন হয়ে গেলো। নিশ্চয় মিথ্যা নিশ্চিহ্নই হয়ে থাকে।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।