মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

ফেরাউনের আরো রাগ হয়ে গেলো। বললো সে, 'ঠিক আছে তোমার আলাহ্‌র নিকট থেকে যদি কোনো নিদর্শন এনেই থাকো তবে সে নিদর্শন দেখাও- যদি তোমার এ দাবী সত্য হয়ে থাকে।' হজরত মুসা ফেরাউনের কাছাকাছি এগিয়ে গেলেন। সমস্ত রাজ দরবার তখন লোকে পরিপূর্ণ। সবাই আগ্রহভরে অপেক্ষা করতে থাকে- নির্ভীক মুসা এবার জানি কোন রহস্যের অবতারণা করে বসে। ফেরাউনের সামনেই নিজের হাতের লাঠিটি মাটিতে ফেলে দিলেন হজরত মুসা। সঙ্গে সঙ্গে লাঠিটি হয়ে গেলো বিরাট অজগর। অজগরটি দেখে ভয় পেয়ে গেলো ফেরাউন। দরবারীরাও শিউরে উঠলো। একটু পরেই আতঙ্কের অবসান ঘটালেন হজরত মুসা। অজগরটি হাত দিয়ে ধরে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে অজগরটি আগের মতো লাঠি হয়ে গেলো। এবার হজরত মুসা দেখালেন তাঁর দ্বিতীয় নিদর্শন। হাত বগলে রাখার পর পুনরায় বের করে এনে সকলের সামনে হাত প্রসারিত করে দিলেন। সবাই তাজ্জব হয়ে দেখলো, মুসার হাত ধবধবে শাদা হয়ে গিয়েছে আর সে শাদা হাত থেকে বেরোচ্ছে তীব্র উজ্জ্বল আলোর ছটা। পরাজিত হলো ফেরাউন এবং তার সভাসদবৃন্দ। একজন বনি ইসরাইলী এভাবে অকাট্য নিদর্শন প্রদর্শন করে সকলকে অপদস্থ করতে পারবে একথা ভাবতেও পারেনি তারা। এ অপমানতো কেবল ফেরাউনের নয়, এ অপমান সমস্ত কিব্‌তী সম্প্রদায়ের- সমস্ত মিশরবাসীদের। একজন ইসরাইলীর এই ঔদ্ধত্য কিছুতেই বরদাশত্‌ করা যায় না। তখন ফেরাউন বললো, 'শোনো মুসা। আমরা এবার পরিষ্কার বুঝতে পারলাম তুমি এই রাজ্য অধিকার করবার ফন্দি ফিকিরে আছো।' ফেরাউনের দরবারীরা বললো, 'তোমরা যা দেখালে তা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়।' হজরত মুসা জবাব দিলেন, 'সত্য স্পষ্ট হয়ে পড়ার পরেও তোমরা একথা বলছো। এটা কি যাদু? যাদুকরেরা কি কখনো সাফল্য লাভ করতে পারে?' তারা বলতে লাগলো, 'বুঝতে পেরেছি তোমাদের উদ্দেশ্য কি? তোমরা চাও আমরা আমাদের পূর্ব পুরুষদের অনুসরণীয় আদর্শ থেকে সরে দাঁড়াই আর নেতা হিসেবে তোমাদেরকে মেনে নেই। কিন্তু আমরা তো তোমাদেরকে কিছুতেই মানবো না।' ফেরাউন ও তার অনুসরণকারীরা পরামর্শ করে স্থির করলো, যাদুর জবাব যাদু দিয়েই দিতে হবে। আপাততঃ অবকাশ দেয়া হোক মুসা ও হারূনকে। আর

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।