নয়
ব্যাপারটা নিষ্পত্তি হলো না কিছুতেই। চলতে লাগলো বিতর্কের পর বিতর্ক। হজরত মুসা এবং হজরত হারূন মাঝে মাঝেই রাজদরবারে এসে কোমল মধুর অথচ শক্তিশালী যুক্তির ভাষায় আহবান জানাতে থাকেন। ফেরাউনের বাদশাহী বুদ্ধি বার বার পর্যুদস্ত হতে থাকে। নিরস্ত্র নবীদের কাছে নত হয় পরাμম। তর্কপ্রবণ ফেরাউন সরীসৃপের গতির মতো বার বার তার কথার মোড় এদিক ওদিক ঘুরিয়ে আত্মরক্ষা করবার প্রয়াস চালাতে থাকে। দুঃসহনীয় এ অবস্থা। সত্যভাষী দুই নবীর আহবান আর শাণিত যুক্তির কাছে অসহায় বোধ করতে থাকে ফেরাউন। বুঝতে পারে সে, দরবারীরাও মুসা ও হারূনের কথায় কেমন যেনো প্রভাবান্বিত হয়ে পড়ে। তাদেরকে এ প্রভাব থেকে বাঁচাতেই হবে। না হলে যে মান মর্যাদা রাজত্ব সব কিছুই চলে যাবে চাল চুলোহীন এই দুই নবীর অধিকারে। ফেরাউন তার দরবারীদের লক্ষ্য করে বললো একদিন, 'হে সভাসদবৃন্দ। আমি তোমাদের আলাহ্ হিসেবে অন্য কোনো সত্তাকে স্বীকার করি না।' এরপর সে হুকুম দিলো তার মন্ত্রী হামানকে, 'হে হামান। ইট পোড়ানোর ব্যবস্থা করো। আর ঐ ইট দিয়ে আমার জন্য নির্মাণ করো একটি অতি উচ্চ অট্টালিকা। আমি ঐ অট্টালিকায় আরোহণ করে মুসার আলাহ্র সন্ধান নিতে পারবো। আমি তো মিথ্যাবাদীদের দলভুক্ত বলে ধারণা করি তাকে।' এভাবে দম্ভ আর আস্ফালনের মাধ্যমে স্তব্ধ করে দিতে চাইলো ফেরাউন মুসা ও হারূনকে। কিন্তু তবুও নিজেকে নিরাপদ মনে করে না ফেরাউন। ভিতরে ভিতরে ঘাবড়ে যায় খুব। েμাধে ভিতরে ভিতরে অস্থির হয়ে যায় সে। শক্তির হুমকি প্রদর্শন করতে থাকে বারংবার। বলে, 'হে মুসা। যদি আমাকে ছাড়া অন্য কাউকে তুমি মাবুদ সাব্যস্ত করো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করে রাখবো আমি।' হজরত মুসা জবাব দিলেন, 'আমিতো তোমার নিকট নিয়ে এসেছি একক অদ্বিতীয় আলাহ্পাকের তরফ থেকে স্পষ্ট নিদর্শন। তবুও কি আমি তোমার অন্যায় দাবীর অনুগামী হতে পারি।'