ফেরাউন মুগ্ধ হয়ে যায় ভিতরে ভিতরে হজরত মুসার এই সত্য ভাষণ শুনে। কিন্তু অহংকারী সে। সভাসদগণের প্রতি যাতে হজরত মুসার কথা প্রভাব বিস্তার না করতে পারে সে বিষয়ে সজাগ হলো ফেরাউন। বললো, 'তোমাদের নিকট প্রেরিত এই পয়গম্বরটি নিশ্চয় উন্মাদ।' হজরত মুসা পরোয়া করলেন না এই মন্তব্যের। বরং পূর্বের বাক্যের নূরানী রেশ ধরে তিনি পুনরায় বললেন, 'আমার প্রতিপালক পূর্ব পশ্চিমের এবং ঐ সমস্ত পদার্থের যা রয়েছে এর মাঝখানে। অনুধাবন করো আমার কথা। যদি তোমার জ্ঞান বুদ্ধি থাকে।' হজরত মুসা আ. এবং হজরত হারূন আ. এর ভাবলেশহীন দৃঢ় অভিব্যক্তি দেখে আর তেজস্বী আলোচনা শুনে অভিভূত হয়ে পড়ছিলো দরবারীরা। ফেরাউন ব্যাপারটি বুঝতে পেরে কথার মোড় ঘুরিয়ে দিতে চাইলো। বললো সে, যারা গত হয়ে গিয়েছেন আমাদের সেই পূর্ব পুরুষদের তাহলে কি অবস্থা হবে? এ প্রশ্ন করে ফেরাউন চাইছিলো যে, মুসা নিশ্চয়ই পূর্বপুরুষদের পথভ্রষ্টতা সম্পর্কে উচ্চকণ্ঠ হয়ে উঠবে। আর তখনই উপস্থিত দরবারীদেরকে এই কথা নিয়ে উত্তেজিত করার সুযোগ পাওয়া যাবে। কারণ, নিজেদের পূর্ব পুরুষদের প্রসঙ্গে সকলেরই আবেগপ্রবণতা থাকে। হজরত মুসা ফেরাউনের উদ্দেশ্য বুঝতে পেরে তার প্রশ্নের উত্তর সংক্ষেপ করলেন। তারপর পুনরায় প্রকাশ করলেন রব্বুল আলামীনের আরো কিছু গুণাবলী। বললেন তিনি, 'পূর্বপুরুষগণের বিবরণ আমার প্রভুপতিপালকের নিকট লিপিবদ্ধ রয়েছে। আমার প্রভুতো এমন নন যে তিনি হারিয়ে যাবেন অথবা বিস্মৃত হবেন। আমার প্রতিপালক তো তিনিই, যিনি তোমাদের বসবাসের জন্য পৃথিবীকে করেছেন শয্যার মতো সমতল আর বিচরণের জন্য সৃষ্টি করেছেন বিবিধ সরনী। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনিই। সে বৃষ্টির ধারায় সিক্ত মাটি থেকে তিনি অংকুরোদগম ঘটান বিভিন্ন প্রকারের উদ্ভিদের। এসমস্ত বৃক্ষরাজি থেকে তোমরা নিজেদের খাদ্যশষ্য সংগ্রহ করো আর তোমাদের পশুদেরকেও প্রতিপালন করো। নিশ্চয় এ সমস্ত কিছুর মধ্যে বিদগ্ধ ব্যক্তিদের জন্য রয়েছে বহু রকমের নিদর্শন। আর আলাহ্র বাণী এইঃ এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই মিশিয়ে দেবো তোমাদেরকে এবং মাটি থেকেই ঘটাবো তোমাদের পুনরুত্থান।'
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।