কিন্তু মায়ের মন শংকাগ্রস্ত হয়ে পড়লো সহসা। কলিজার টুকরা দুই পুত্র সন্তানের অমঙ্গলের আশংকায় বিচলিত হয়ে উঠলেন তিনি। বললেন, 'ফেরাউন অহংকারী, অত্যাচারী, জনবল, অর্থবল, পরাμম- সবকিছুই তার অধিকারে। ভেবে দেখো বাছারা তার বিরুদ্ধে কিভাবে সফল হবে তোমরা? সত্য নবী মুসা ও হারূন। মায়ের কথায় এতটুকুও বিচলিত হলেন না তাঁরা। মাকে আশ্বাস দিলেন, 'আলাহ্তায়ালার আদেশ পালন করতেই হবে আমাদেরকে। তুমি চিন্তিত হয়ো না মা। আলাহ্পাক ওয়াদা করেছেন- আমাদেরকেই বিজয় দান করবেন তিনি।' মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে শাহী দরবারের দিকে রওয়ানা হয়ে গেলেন। দরবারে প্রবেশ করলেন তাঁরা নিশ্চিন্তে, নির্ভয়ে। বর্ণাঢ্য রাজ দরবার। মূল্যবান পোশাক আশাকে সজ্জিত রাজদরবারীদের মধ্যমণি হয়ে ফেরাউন প্রতিদিনকার মতো উপবেশন করেছে তার মণিমুক্তাখচিত সিংহাসনে। নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে দেহরক্ষী সিপাহী, শান্ত্রী আর পরিচারক পরিচারিকার দল। কোনোকিছুর তোয়াক্কা না করেই নবী ভ্রাতৃদ্বয় এগিয়ে গেলেন সিংহাসনের কাছাকাছি। ফেরাউন বিস্মিত হলো তাদেরকে দেখে। হজরত মুসা বললেন, 'হে ফেরাউন! আমি বিশ্ব প্রতিপালক রব্বুল আলামীনের রসূল। আলাহ্তায়ালার নির্দেশে প্রেরিত হয়েছি আমরা। রব্বুল আলামীন আলাহ্তায়ালার প্রতি ইমান আনো- বনি ইসরাইলদের উপর জুলুম বন্ধ করো- গোলামী থেকে মুক্ত করে দাও তাদেরকে। এই আহবান জানাতেই এখানে এসেছি আমরা।' ফেরাউন বললো, 'ওহে মুসা তুমি যে আমাকে আজ নতুন কথা শুনিয়ে ছাড়লে। আমি ছাড়া আর কি কোনো প্রতিপালক আছে? কোন্ প্রতিপালকের কথা বলছো তুমি?' হজরত মুসা বললেন, 'আমাদের প্রতিপালক তিনিই যিনি আকাশ পৃথিবী এবং এতদুভয়ের মধ্যস্থিত সকল বস্তু সৃষ্টি করেছেন। যদি তুমি বিশ্বাস করো।' ফেরাউন দরবারীদেরকে লক্ষ্য করে বললো, 'শুনেছো। মুসার কথা শুনেছো তোমরা।' হজরত মুসা বললেন, 'আমার প্রতিপালক তিনিই যিনি তোমার এবং তোমার পূর্বপুরুষগণেরও প্রতিপালক।'
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।