মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

এ শোনার রূপ নেই। সংজ্ঞা নেই। বিস্ময়কর এ শ্রুতির প্রকৃত বোধ আর অনুভূতি যে জ্ঞান, গুণ এবং ধারণার বৃত্তবহির্ভূত ব্যাপার। পুনরায় বাক্যালাপ শুরু হলো। আলাহ্‌পাক প্রশ্ন করলেন, 'মুসা তোমার ডান হাতে ওটা কি? হজরত মুসা জবাব দিলেন, 'এটা আমার লাঠি। এতে ভর করে আমি চলি এবং এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে ছাগলদেরকে খাওয়াই। আরো অনেক কাজ করি এই লাঠি দিয়ে।' আলাহ্‌তায়ালা হুকুম করলেন, 'হে মুসা, তোমার লাঠি মাটিতে ফেলে দাও।' হজরত মুসা তাঁর হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি পরিণত হলো এক বিরাট অজগরে। বিরাট অজগরটি দৌড়াতে শুরু করলো এদিক ওদিকে। ভয় পেয়ে গেলেন হজরত মুসা। ভয়ে পালিয়ে যেতে উদ্যত হলেন। আলাহ্‌তায়ালা অভয় দিলেন, 'হে মুসা ভয় পেয়ো না। ধরে ফেলো অজগরটিকে। দেখবে আমি তাকে আসল রূপে ফিরিয়ে দিব।' অভয়বাণী শুনে নিশ্চিন্ত হলেন মুসা। অজগরটিকে ধরে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে অজগরটি লাঠি হয়ে গেলো। আবার হুকুম হলো, 'তোমার ডান হাত প্রবেশ করিয়ে দাও তোমার বগলের নীচে। পুনরায় হাত বের করে দেখো তোমার হাত জ্যোতির্ময় হয়ে কি অপরূপ জ্যোতি বিকিরণ করছে। মনে করো না এ কোনো রোগ অথবা ব্যাধির আলামত। হজরত মুসা এক হাত নিজের বগলে কিছুক্ষণের জন্য স্থাপন করার পর বের করে আনলেন। দেখলেন, সমস্ত হাত উজ্জ্বল আলোর মতো দীপ্তিমান। আলাহ্‌পাকের শোকর করলেন তিনি। লাঠি সাপে পরিণত হওয়া আর হাত জ্যোতির্ময় হওয়া এই দুটি বিরাট অলৌকিক নেয়ামত দান করেছেন আলাহ্‌পাক নবুয়তের নিদর্শন হিসাবে। মোজেজা হিসাবে। আলাহ্‌তায়ালা বললেন, 'হে মুসা! এ দুটি বিষয় হচ্ছে আমার তরফ থেকে তোমাকে দেয়া নবুয়তের দুটি বৃহৎ নিদর্শন। সত্য প্রচারের সময় এ দুটি নিদর্শন তোমাকে প্রমাণ প্রদানে সাহায্য করবে। তোমাকে যেমন নবুয়ত ও রেসালাত দান করেছি, তেমনি দুটি বড় মোজেজাও দান করেছি। এভাবেই আমি আমার বড় নিদর্শনসমূহ দেখিয়ে দিই। আলাহ্‌পাক নির্দেশ দিলেন পুনরায়, 'এখন তুমি মিশরে প্রত্যাবর্তন করো। সেখানকার মানুষদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করো। তারা অবাধ্য এবং নাফরমান হয়ে পড়েছে। অহংকারী অত্যাচারী ঐ সম্প্রদায় বনি ইসরাইলদেরকে বানিয়েছে গোলাম। গোলামীর শৃঙ্খল থেকে তাদেরকে মুক্ত করো।'

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।