মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসা এগিয়ে যান আগুনের দিকে। কিছুক্ষণ পথ চলার পর তাজ্জব হয়ে দেখলেন তিনি, এ কিরকম আগুন। একটি গাছকে ঘিরে রয়েছে আগুনের উজ্জ্বল দীপ্তি। কিন্তু গাছ রয়েছে গাছের মতোই। জ্বলছে না। অলৌকিক এই আগুন দেখে কিরকম যেনো হয়ে যান মুসা। আত্মসম্মোহিতের মতো আপনা-আপনি এগিয়ে যেতে থাকেন আগুনের দিকে। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়ার জন্য উন্মাদ হয়ে যায়- সেরকমই। এক রকম অচেনা উন্মাদনা যেনো পেয়ে বসে হজরত মুসাকে। দ্রুত এগোতে থাকেন তিনি আগুনের দিকে। কিন্তু কিছুতেই আগুনের কাছাকাছি তিনি পেঁৗছতে পারেন না। যতই এগোতে থাকেন, আগুন ততই দূরে সরে যায়। হঠাৎ হুঁশ ফিরে আসে তাঁর। শংকাগ্রস্ত হয়ে পড়েন তিনি। না। রহস্যময় এ আগুনের পশ্চাদ্ধাবন না করাই সমীচীন মনে হয়। ফিরে যাওয়াই ভালো। ফিরে যাবার উদ্যোগ নিতেই অপার্থিব অগ্নিশিখাটি কাছে এসে পড়লো। আর সাথে সাথে হজরত মুসা আওয়াজ শুনতে পেলেন, 'হে মুসা। আমি আলাহ্‌- সারা বিশ্বের প্রতিপালক।' শিহরিত হলো সত্তা। সমস্ত অস্তিত্বের সমুদ্রে জেগে উঠলো প্রেমোন্মত্ত উর্মিমালা। সেই সীমাহীন উর্মিমুখর অতল সাগরে নিজেকে নিমজ্জিত করে ফেললেন মুসা। মুহূর্তেই নিশ্চিহ্ন হলো কাল, আকার, প্রকার, অনুভূতি। আদি অন্ত জুড়ে শুধুই জেগে রইল প্রেম, প্রেম আর প্রেম। আবার শুনতে পেলেন প্রেমময় প্রভুর আওয়াজ, 'তুমি তোমার পায়ের জুতো খুলে ফেলো। কারণ তুমি দাঁড়িয়ে রয়েছো এখন পবিত্র ওয়াদী ভূমিতে। আর শোনো, আমি আমার বাণী বহনের জন্য তোমাকে মনোনীত করেছি। অতএব, যা কিছু বলি কান পেতে শোনো।' হজরত মুসা নিশ্চিত হলেন, এ আগুন-আগুন নয়। এযে পরম প্রেমময় প্রভুর নূরের তাজালি যার আড়াল থেকে তাঁর সাথে কথা বলছেন স্বয়ং পাক জাত। সে পবিত্র কথার আওয়াজ কোনদিক থেকে ভেসে আসছে ঠাহর করতে পারেন না মুসা। অগ্র-পশ্চাৎ বাম-দক্ষিণ উর্ধ্ব-অধঃ- কোনো দিকই যে উপযুক্ত নয় এ অপার্থিব আওয়াজ উচ্চারণের। বরং দিক সীমানার সংস্রবহীন শুধু আওয়াজই শোনা যায়। এ জ্যোতির্ময় কথা যে তাঁর বক্তার মতোই বেমেছাল- উদাহরণবিহীন। আর শ্রোতার নিজস্ব শ্রুতি অপসৃত এখন। বরং পাক জাতের কথা শোনার শক্তিও তো সেই পাক জাতেরই দেয়া। কোনো কান কি কখনো ধারণ করতে পারে বিশ্বসমূহের প্রতিপালক মহাপরাμমশালী প্রভুর পবিত্র কালাম? হজরত মুসা অনুভব করেন, কান দিয়ে নয়, পরম প্রভুর বাক্যাবলী তিনি যেনো শুনছেন শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে। ধমনীর প্রতিটি রক্তবিন্দু দিয়ে। সত্তার মর্মমূল দিয়ে। তাও ঠিক নয়। বরং তিনি শুনতে পাচ্ছেন এটুকুই শুধু সত্য- কিন্তু

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।