মহাপ্রেমিক মূসা আ:
/ ٨٢
📝 نص 📖 PDF

কন্যার বুদ্ধিমত্তা দেখে চমৎকৃত হলেন বৃদ্ধ বুজর্গ। ভাবলেন তিনি, ঠিকই বলেছে মেয়ে। পশুপালনের জন্য ভিনদেশী এই যুবকটিকে নিয়োজিত করলে ভালোই হবে। মেয়েরা বড় হয়েছে। মাঠে প্রান্তরে পশুচারণ করতে তাদের অসুবিধাই হয়। তিনি নিজেও বৃদ্ধ হয়েছেন। এরকম অবস্থায় পশুগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য একজন বিশ্বস্ত এবং সুঠামদেহী শ্রমিকের একান্তই প্রয়োজন। বৃদ্ধ বুজর্গ হজরত মুসাকে বললেন 'দেখো বৎস। তোমার সামনে আমি একটি প্রস্তাব পেশ করতে চাই। আমার এই কন্যাটির নাম ছাফুরা। তার সাথে তোমার বিয়ে দিতে চাই। কিন্তু মহর হিসাবে তোমাকে আমার বাড়ীতে থেকে আট বছর ধরে আমার পশুগুলোর দেখাশুনা করতে হবে। উত্তম হয়, যদি তুমি আরো দুই বছর এখানে অবস্থান করো। অর্থাৎ দশ বছর আমার পশুপালের দেখাশুনায় নিয়োজিত থাকলে ভালো হয়। অবশ্য অতিরিক্ত দুই বছর অবস্থান তোমার ইচ্ছাধীন।' হজরত মুসা বললেন, 'আমি সম্মত হলাম আপনার প্রস্তাবে। ওয়াদা করলাম আট বছর আমি অবস্থান করবো এখানে। বাকী দুই বছরের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। আট বছর পরে আরো দুই বছর আমি থাকতেও পারি। নাও পারি।'

পাঁচ

শুরু হলো সংসার জীবন। একটানা সুখের সিম্ফনির মধ্যে দিয়ে বয়ে যেতে লাগলো সময়। কোনো জটিলতা নেই। কুটিলতা নেই। সহজ সরল অনাড়ম্বর জীবন। রৌদ্রদগ্ধ কর্মময় দিন। নীরব নিরুপদ্রব রাত্রি। শ্রম আর শান্তির শিষ্ট তরঙ্গমালায় ভাসতে থাকে তাঁদের যুগল জীবনের বিশ্বাসী বৈতরণী। পবিত্র দাম্পত্য জীবনের সমৃদ্ধ সময়গুলো এভাবেই একে একে অতিμম করে যান তাঁরা। হজরত মুসা আর হজরত ছাফুরা। মাঝে মাঝে ছাগল ভেড়ার পাল নিয়ে দূর দূরান্তে চলে যান হজরত মুসা। উন্মুক্ত তৃণভূমিতে ছেড়ে দেন পশুগুলোকে। মনের সুখে আহার করে ছাগল মেষগুলো। বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়ে তারা। আপন মনে চলে ফিরে বেড়ায়।

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.