মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

বনি ইসরাইলদের প্রতি তাঁর মায়া হয়। কিরকম পর্যুদস্ত জীবন তাদের। এভাবে কোনো মানুষের বসবাস করা সম্ভব? ফেরাউন অত্যাচারী। অহংকারী। বনি ইসরাইলীরা তার চক্ষুশূল। না, এ অন্যায়ের পরিসমাপ্তি ঘটানো প্রয়োজন। কিন্তু কেমন করে? একদিন হজরত মুসা দেখলেন, রাস্তায় একজন কিব্‌তীর সঙ্গে বচসা শুরু হয়েছে একজন ইসরাইলীর। মুসাকে দেখে ইসরাইলী লোকটি তাঁর সাহায্য প্রার্থনা করলো। দুজনকেই থামাতে চেষ্টা করলেন হজরত মুসা। কিন্তু কিব্‌তী লোকটি থামতে চায় না কিছুতেই। তখন হজরত মুসা রাগান্বিত হলেন এবং ঘুষি মারলেন কিব্‌তীকে। ঘুষি খেয়ে সহ্য করতে পারলো না সে। অল্পক্ষণ পরেই তার মৃত্যু হলো। স্তম্ভিত হয়ে গেলেন হজরত মুসা। একি ঘটলো হঠাৎ। তিনি তো মেরে ফেলতে চাননি লোকটিকে। শায়েস্তা করতে চেয়েছিলেন শুধু। কিন্তু একি অপকর্ম ঘটে গেলো হঠাৎ। হজরত মুসা বললেন, এতো রীতিমতো শয়তানী কাজ। এভাবেই মানুষকে দিয়ে অপকর্ম করায় শয়তান। তিনি প্রার্থনা জানালেন আলাহ্‌তায়ালার দরবারে, 'হে আমার প্রভিুপালক। আমি নিজের উপরে নিজেই জুলুম করেছি। অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন।' আলাহ্‌ ক্ষমা করে দিলেন হজরত মুসাকে।। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, দয়ালু। হজরত মুসা আ. বললেন, ' হে আমার প্রতিপালক। আপনি আমার প্রতি বর্ষণ করেছেন সীমাহীন মেহেরবানি। অতএব, আমি আর কোনোদিন পাপিষ্ঠদের সাহায্যকারী হবো না।' পরদিন সকালে হজরত মুসা যখন রাস্তায় হাঁটছিলেন, তখন দেখলেন গতকালের সেই বনি ইসরাইল ব্যক্তিটি পুনরায় ডাকছে তাঁকে সাহায্যের জন্য। হজরত মুসা এগিয়ে গিয়ে দেখলেন- সেই ব্যক্তিটি আজ আর একজনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে। হজরত মুসা রেগে গেলেন তার উপর। বললেন, 'তুমি আসলে বদলোক। প্রতিদিন মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে।' হজরত মুসা ধরতে চাইলেন ইসরাইলী ব্যক্তিটিকে। তখন সে চিৎকার করে বলতে লাগলো, 'হে মুসা। তুমি কি আমাকে খুন করতে চাও নাকি? গতকালও তো একজনকে খুন করেছো তুমি। আজ আবার আমাকে খুন করতে চাও।' লোকটির চিৎকারে কিছু পথচারী জমা হয়ে গেলো। তখন সবাই জেনে ফেললো যে, গতকালের কিব্‌তী ব্যক্তিটিকে হজরত মুসাই খুন করেছেন। লোকমুখে এই সংবাদ অতি দ্রুত পেঁৗছে গেলো ফেরাউনের কানে।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।