মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দাসদাসীদের মধ্যে কেউ কেউ বললো, 'শিশুটি মনে হচ্ছে বনি ইসরাইলদের। হত্যার ভয়ে হয়তো তার মা এভাবে পানিতে ভাসিয়ে দিয়েছে শিশুটিকে। একে তো এই মুহূর্তেই হত্যা করে ফেলা দরকার।' ফেরাউনও সায় দিলো দাস দাসীদের কথায়। কিন্তু ফেরাউনের স্ত্রী বললেন, 'না। সুন্দর এই শিশুকে হত্যা করোনা তুমি। আমাদের তো কোনো পুত্র সন্তান নেই। একেই আমারা পুত্র মনে করে প্রতিপালন করবো। এই শিশুকে দেখেই চোখ জুড়াবো আমরা। স্ত্রীর কথায় সায় দিলো ফেরাউন। হয়তো তার মনে হলো, পুত্র হিসাবে প্রতিপালন করা হলে আর ভয়ের কি আছে। যে শিশুটি তার ভয়ের কারণ এই শিশুটি যে সেই শিশু তার কি কোনো প্রমাণ আছে? ফেরাউন শিশুর ধাত্রী নিযুক্ত করবার নির্দেশ দিলো তৎক্ষণাৎ। কিন্তু শিশুটি কোনো ধাত্রীরই দুধ পান করতে রাজী নয়। একে একে শাহী মহলের কয়েকজন ধাত্রী চেষ্টা করেও তাদের দুধ পান করাতে পারলো না শিশুটিকে। তখন চাকর চাকরানীদের মধ্যে মিশে থাকা শিশুর বড় বোন বললো, 'আমার সন্ধানে একজন ভালো ধাত্রী আছে। অনুমতি দিলে তাকে আমি এখানে হাজির করতে পারি।' সম্রাজ্ঞী আছিয়া নির্দেশ দিলেন, 'যাও এক্ষুণি হাজির করো তাকে।' শিশুটির বোন একপ্রকার দৌড়েই হাজির হলো তাদের নিজেদের বাড়ীতে। তারপর মাকে নিয়ে পুনরায় উপস্থিত হলো শাহী মহলে। মহলে পেঁৗছেই শিশুকে কোলে তুলে মুখে স্তন দিলেন মা। শিশুটি মাকে পেয়ে নিশ্চিন্তে দুধ পান করতে লাগলো। এই ধাত্রীকেই শিশুর দুধ পানের জন্য নিযুক্ত করলেন ফেরাউনের স্ত্রী। কী অপার মহিমা আলাহ্‌তায়ালার। শাহী মহলের কেউ ঘুণাক্ষরেও জানতে পারলো না কীভাবে আলাহ্‌তায়ালা শিশুটিকে আবার তাঁর মায়ের কোলেই ফিরিয়ে দিলেন। শিশুর নাম রাখা হলো মুসা। ফেরাউনের গৃহে ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি। μমে μমে সবকিছুই জানতে বুঝতে শিখলেন। এভাবেই এক সময় তিরিশ বছর বয়সে উপনীত হলেন তিনি। শাহী মহল তার ভালো লাগে না। মাঝে মাঝেই রাজপথে বেরিয়ে পড়েন তিনি। সাধারণ মানুষের সাথে মিশতে চেষ্টা করেন। স্বভাবে চরিত্রে তাঁর ফুটে ওঠে এক অপার্থিব তেজস্বিতা। কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করে ওঠেন। মানুষের বিপদে মুসিবতে সাহায্য করেন। মজলুমদের পক্ষ নিয়ে প্রতিহত করতে চেষ্টা করেন জালেমদেরকে।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।