হারূন। ফেরাউনের শিশু হত্যার আইন প্রণয়নের বেশ কিছুদিন আগেই জন্ম নিয়েছিলেন হারূন। তাই প্রাণে বেঁচে আছেন। হারূনের মা পুনরায় সন্তানসম্ভবা হলেন। চিন্তিত মা যখন সন্তান প্রসব করলেন, তখন দেখলেন আলাহ্পাক তাঁকে দান করেছেন আর একটি পুত্র সন্তান। উদ্বেগাকুল হয়ে পড়লেন তিনি। অনেক কৌশলে গোপন করে রাখলেন তাঁর পুত্রের জন্মসংবাদ। এ অবস্থায় কেটে গেলো তিন তিনটে মাস। কিন্তু মাঝে মাঝেই ফেরাউনের লোকেরা এসে বাড়ীতে হানা দেয়। তাদের শ্যেন দৃষ্টি থেকে কতোদিন আর তিনি আড়াল করে রাখতে পারবেন তাঁর বুকের মানিককে? এরকম করুণ মুহূর্তে তিনি আলাহ্তায়ালার সাহায্য কামনা করলেন। তাঁর এরকম ভীতসন্ত্রস্ত দিনযাপনের সময় আলাহ্তায়ালার তরফ থেকে এলহাম হলো, 'একটি সিন্দুক নির্মাণ করো তুমি। সিন্দুকটির উপরে আলকাতরা আর তেলের পালিশ করো যাতে ভিতরে পানি প্রবেশ করতে না পারে। তারপর তোমার শিশুপুত্রকে সিন্দুকে পুরে নীলনদের পানিতে ভাসিয়ে দাও। ভয় নেই। এ শিশুর হেফাজতকারী আলাহ্তায়ালা স্বয়ং।' আলাহ্তায়ালার এলহাম অনুযায়ী মা তার কলিজার টুকরা শিশুপুত্রকে সিন্দুকে পুরে ভাসিয়ে দিলেন নীল নদের পানিতে। আর কন্যাকে আদেশ করলেন যেনো দূর থেকে সে নজর রাখতে থাকে সিন্দুকটির প্রতি। নদীর ঢেউ ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যায় সিন্দুকটিকে। একস্থানে নীল নদ থেকে খাল কেটে নিয়ে যাওয়া হয়েছে রাজ প্রাসাদের প্রমোদ উদ্যানের দিকে। সিন্দুকটি সেই খালে গিয়ে পড়লো। তারপর প্রমোদ উদ্যানের ঘাটে গিয়ে ভিড়লো। রাজপরিবারে একজন মহিলার নজরে পড়লো সিন্দুকটি। সে শাহী নওকরদেরকে দিয়ে পানি থেকে সিন্দুকটি উঠিয়ে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলো। দূর থেকে শিশুর বড় বোন লক্ষ্য করছিলো সবকিছু। পরবর্তী অবস্থা জানার জন্য সে রাজমহলে অনুপ্রবেশ করলো। রাজপ্রাসাদের অনেক দাসীদের মধ্যে নিজেকে লুকিয়ে ফেললো সে দাসী হিসেবে। ফেরাউনের পরিবারের সকলের সামনে সিন্দুক খোলা হলো। চমকে উঠলো সবাই। একি। এ যে একটি জীবিত শিশু। কী নিশ্চিন্তে শিশুটি তার নিজের হাতের আঙুল মুখে দিয়ে চুষছে। সংবাদ পাঠানো হলে ফেরাউন এবং তার স্ত্রী আছিয়া উপস্থিত হলো সেখানে। তারাও তাজ্জব হয়ে দেখলেন কী সুন্দর শিশুটি । দেখলে চোখ ফেরানো যায় না।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।