মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

নাগরিকের মর্যাদায়। কিবতীরা পেলো প্রথম শ্রেণীর নাগরিক হবার সুযোগ। সুযোগ বুঝে কিবতীরাও অন্যায় অত্যাচার শুরু করে দিলো প্রতিবেশী বনি ইসরাইলদের উপর। ফেরাউনের নীতি ছিলো যেভাবেই হোক বনি ইসরাইলদেরকে অবনত রাখতে হবে। সংখ্যায় তো তারা এখন আর নগণ্য নয়। কয়েক লক্ষ জনতার এই বিশাল সংঘবদ্ধ দলটি যদি কোনো সময় বিদ্রোহের কথা ভাবতে শিখে, তাহলে এ রাজ্যের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং নিয়মিত অত্যাচার শোষণ চাপিয়ে রাখতে হবে বনি ইসরাইলদের উপর, যাতে তারা তাদের অধিকার আদায়ের দাবীতে কোনোদিনই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এভাবেই কিবতীদের উলাস আর বনি ইসরাইলদের রোনাজারীর মধ্য দিয়ে রাজত্ব পরিচালনা করে যাচ্ছিলো ফেরাউন। কিন্তু একরাতে এক ভয়ানক স্বপ্ন দেখে সে ঘাবড়ে গেলো খুব। সে স্বপ্নের ব্যাখ্যা জানবার জন্য স্বপ্নতত্ত্ববিদ জ্যোতিষীদেরকে শাহী দরবারে তলব করলো। জ্যোতিষীরা গণনা করে জানিয়ে দিলো ফেরাউনকে- 'সামনে আসছে অশুভ দিন। ইসরাইলী বংশের এক যুবক আপনার রাজত্ব ধ্বংস করে ফেলবে। স্বপ্নে সেই অশুভ ইঙ্গিতই পেয়েছেন আপনি।' আতঙ্কিত হয়ে গেলো ফেরাউন। সে কিছু ধাত্রী নিযুক্ত করলো কিব্‌তী রমণীদের মধ্য থেকে, যেনো তারা খোঁজ খবর নিতে থাকে নিয়মিত বনি ইসরাইলদের প্রসূতিদের। বনি ইসরাইল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই যেনো সংবাদ পাওয়া যায়। আর ঘোষণা করে দিলো নতুন আইন। এখন থেকে বনি ইসরাইলদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলেই তাকে হত্যা করা হবে। কিন্তু ধাত্রীরা ছিলো বনি ইসরাইলদের প্রতি সহানুভূতিপ্রবণ। ফেরাউন যখন জানতে পারলো একথা, তখন আর এক দল লোককে নিযুক্ত করলো একাজে। তারা নিয়মিত অনুসন্ধান করে ফিরতে লাগলো বনি ইসরাইলদের প্রতিটি গৃহ। কোনো ঘরে ছেলে জন্ম নিলেই তারা তৎক্ষণাৎ হত্যা করে ফেলতো নবজাতককে। এরপর থেকে বনি ইসরাইলদের সন্তানসম্ভাবা মায়েরা ভয়ে ভয়ে দিন কাটাতে থাকেন। তাদের চোখের সামনেই তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলা হয়। নিরুপায় মায়েরা, অসহায় পিতারা নীরবে অশ্রুবিসর্জন করতে থাকেন আর আলাহ্‌তায়ালার সাহায্য পাওয়ার আশায় দিন গুণতে থাকেন। সামনে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত। কে জানে কখন হবে এই অসহনীয় দুষ্কালের দিবাবসান? সেই ইসরাইল বংশীয় একটি ছোট পরিবারের অধিকর্তা ছিলেন ইমরান। তাঁর স্ত্রীর নাম ইউকাবাদ। তাদের ছিলো এক ছেলে ও এক মেয়ে। ছেলেটির নাম

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।