বসবাস শুরু করেছিলেন। ভাইদের শত্রুতার কথা মনে রাখেননি হজরত ইউসুফ আ.। ক্ষমা করে দিয়েছিলেন তাঁদেরকে। ফেরাউন আবাবিউল আউয়াল তখন হজরত ইউসুফকে বলেছিলেন, 'তোমার পিতা এবং ভাইয়েরা তোমার কাছে এসেছে। এখানকার সমস্ত দেশের জমিন এখন তোমারই অধিকারে। সবচেয়ে ভালো কোনো স্থানে তুমি তাঁদেরকে বসতি স্থাপন করতে বলো।' প্রাক্তন ফেরাউনের কথামতো হজরত ইউসুফ রাআসসীস্ নামের ভূখণ্ডে পিতা এবং ভাইদেরকে বসতি স্থাপন করতে বললেন। সেই থেকে স্থায়ীভাবে মিশরে বসবাস করে আসছেন বনি ইসরাইল সম্প্রদায়। হজরত ইয়াকুব মিশরেই ইন্তেকাল করেন। তাঁর অসিয়ত মোতাবেক পুত্র হজরত ইউসুফ তাঁর পবিত্র দেহ মমি করে সিন্দুকে বন্ধ করেন। তারপর তাঁদের আদি বসবাস ফিলিস্তিন নিয়ে গিয়ে দাফন করেন। এক সময় মৃত্যুর ডাক শুনতে পেলেন হজরত ইউসুফ। নিপুণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করার পর ১১০ বৎসর বয়সে তিনিও চলে যান মহান প্রতিপালক আলাহ্তায়ালার সন্নিধানে। হজরত ইউসুফ আ. এর ইন্তেকালের পর দেশের শাসন ক্ষমতা আবার চলে গেলো আমালেকা বংশের অধীনে। পরবর্তী ফেরাউনরা ছিলো কাফের। তাই স্বভাবতই বনি ইসরাইলদের প্রতি ছিলো তাদের বিদ্বেষভাব। মিশরের আদি অধিবাসীরা পরিচিত হতো কিব্তী নামে। আর হজরত ইয়াকুব আ. এর বংশধরদের বলতো তারা বনি ইসরাইল। কিব্তীদের মধ্যে মোমেনদের সংখ্যা ছিলো কম। অধিকাংশই ছিলো তারা মূর্তিপূজক। মিশরের আদি অধিবাসী নয় বলে বনি ইসরাইলদেরকে হেয় চোখে দেখতো কিব্তীরা। সময় গড়িয়ে যেতে লাগলো এভাবে। একে একে মিশর শাসন করতে থাকেন আমালেকা বংশদ্ভূত কাফের ফেরাউনরা। প্রায় তিন শত বছর মিশরের সিংহাসনে বসলো ফেরাউন মিনফাতাহ্। সে ছিলো পূর্ববর্তী ফেরাউন দ্বিতীয় রামেশীসের পুত্র। এই ফেরাউন মিনফাতাহ্ শুধু কাফেরই নয়। সে নিজেকে দাবী করলো আলাহ্ বলে। ঘোষণা করে দিলো দেশবাসীর নিকট, 'আমি তোমাদের বড় প্রভু।' মূর্তিপূজক কিব্তীরা বিস্মিত হলো না এতে। সহজেই তারা স্বীকার করে নিলো ফেরাউনকে প্রভু বলে। কিন্তু বনি ইসরাইলরা স্বীকার করলো না এ দাবী। ফেরাউন এ দাবী মেনে নেবার জন্য পীড়াপীড়ি করলো না বনি ইসরাইলদেরকে। কিন্তু অন্যভাবে শুরু করলো অত্যাচার। তাঁদেরকে দিয়ে সে শ্রমিকদের কাজ করিয়ে নিতো। তাঁদেরকে সে নামিয়ে দিলো দ্বিতীয় শ্রেণীর
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।