মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমালেকা খান্দানের ষোড়শ ফেরাউনের নাম ছিলো আবাবিউল আউয়াল। তাঁর শাসনামলেই হজরত ইউসুফ আ. মিশরে আসেন। হজরত ইউসুফ ছিলেন হজরত ইয়াকুব আ. এর কনিষ্ঠ পুত্র। তাঁদের বসবাস ছিলো কেনান প্রদেশে। আলাহ্‌র নবী হজরত ইয়াকুব আ. এর এক নাম ছিলো ইসরাইল। তাঁর পরবর্তী বংশধরেরাই বনি ইসরাইল নামে খ্যাত হয়ে আসছে। হজরত ইয়াকুব আ. এর সর্বকনিষ্ঠ পুত্র হজরত ইউসুফ ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। পিতা তাঁকে খুব বেশী মহব্বত করতেন বলে তাঁর অন্যান্য ভাইয়েরা খুবই হিংসা করতো তাঁকে। তারাই একদিন বেড়াতে যাবার নাম করে হজরত ইউসুফকে নিয়ে গিয়ে বিজন বনের এক কুয়োয় ফেলে দেয়। তারপর পিতার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হজরত ইয়াকুব আ. ছিলেন আলাহ্‌র নবী। তিনি নিশ্চিত জানতে পারলেন, ইউসুফ মরেনি। একদিন না একদিন ইউসুফের সন্ধান তিনি পাবেনই পাবেন। পুত্রবিরহে শোকাভিভূত হজরত ইয়াকুব ধৈর্যধারণ করেন। এভাবেই কাটতে থাকে দিন। মাস। বছর। বছরের পর বছর। ওদিকে একদল বণিক বনের বিজন কুয়ো থেকে হজরত ইউসুফকে উদ্ধার করে। মিশর রাজ্যের দিকে যাচ্ছিলো তারা। বণিকেরা অপরূপ সুন্দর তরুণ ইউসুফকেও নিয়ে চললো মিশরের দিকে। তারপর মিশরে গিয়ে অনেক টাকার বিনিময়ে গোলাম হিসেবে ইউসুফকে বিμয় করে দিলো আজিজে মিশরের কাছে। শুরু হলো দাস জীবন। তাঁর উপর একে একে আসতে লাগলো বিপদ- মুসিবত। অপবাদের গানি মাথায় নিয়ে তাঁকে ঢুকতে হলো জেলখানায়। সত্য নবী জেলখানাতেও মানুষকে জানাতে থাকলেন সত্যদ্বীনের প্রতি উদাত্ত আহ্বান। জেলখানার প্রহরীদেরকে বলতেন তিনি, বলো কে উত্তম? ভিন্ন ভিন্ন অনেক মূর্তি না এক পরাμমশালী আলাহ্‌? এই জেলখানাতে থাকতেই হজরত ইউসুফের রূপ ও গুণের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলো। এক সময় ফেরাউন আবাবিউল আউয়ালের কানেও পেঁৗছালো হজরত ইউসুফের অনেক প্রশংসা। তিনি ইউসুফকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে। মুগ্ধ হয়ে গেলেন তিনি হজরত ইউসুফকে দেখে। তাঁর মন সাক্ষী দিলো সত্যিই হজরত ইউসুফ আলাহ্‌তায়ালার নবী। ফেরাউন আবাবিউল আউয়াল কবুল করলেন হজরত ইউসুফ আ. এর দ্বীন। শুধু তাই নয়, হজরত ইউসুফকেই তিনি বানিয়ে দিলেন মিশর রাজ্যের ফেরাউন। বয়সও হয়েছিলো অনেক। রাজকার্য থেকে অবসর নিলেন তিনি। হজরত ইউসুফ যখন মিশরের শাসনকার্য পরিচালনা করছিলেন সেই সময়ই তাঁর পিতা হজরত ইয়াকুব আ. এবং অন্যান্য ভাইয়েরা মিশরে এসে স্থায়ীভাবে

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।