মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসা আ. এর মনে হলো, এতো রীতিমতো অবিচার। মেয়ে দুটির প্রতি সহানুভূতিতে ভরে গেলো হজরত মুসার মন। কতোক্ষণ ধরে যে তারা এভাবে দাঁড়িয়ে আছে আর তাদের পশুগুলোও যে কতোক্ষণ পানির পিপাসায় কষ্ট পাচ্ছে কে জানে। হজরত মুসা বালিকাদের দিকে এগিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেনো? পশুগুলোকে পানি খাওয়াবে কখন? একটি মেয়ে জবাব দিলো, 'আমাদের পিতা বৃদ্ধ, দুর্বল মানুষ। তাই আমাদেরকে এ পশুগুলোর দেখাশুনা করতে হয়। আমরা মেয়ে মানুষ বলে রাখালেরা আমাদেরকে পাত্তাই দিতে চায় না। কুয়োর কাছে গেলেই তারা আমাদের পশুগুলোকে তাড়িয়ে দেয়। তাই আমরা অপেক্ষা করছি। সবাই তাদের পশুগুলোকে পানি পান করিয়ে নিয়ে চলে গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবার সুযোগ পাবো।' কথা শুনে হজরত মুসা উত্তেজিত হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ ভিড় ঠেলে কুয়োর কাছে এগিয়ে গেলেন। তারপর একটা বড় বালতি ভরে পানি তুললেন কুয়ো থেকে। তারপর একে একে বালিকাদের সকল পশুকে পানি খাওয়ালেন। রাখালেরা বিরক্ত হচ্ছিলো এসব দেখে। কিন্তু কিছু বলার সাহস করলো না তারা। বরং অবাক হয়ে গেলো অচেনা এই যুবকটিকে দেখে। কী সুন্দর চেহারা। আর কী বলিষ্ঠ শরীর যুবকটির। তাঁর প্রতি পদক্ষেপে ফুটে উঠছে আভিজাত্য আর ব্যক্তিত্বের ঝলক। পশুপাল নিয়ে চলে গেলো বালিকা দুটি। হজরত মুসা কাছেই একটা গাছের ছায়ায় বসে পড়লেন। ক্ষুধায় পেট মুচড়ে উঠছে। তিনি বুঝে উঠতে পারলেন না, এখন কেমন করে যোগাড় করা যাবে আহার্য। আলাহ্‌তায়ালার দরবারে প্রার্থনা জানালেন, 'হে আমার প্রতিপালক। আমিতো এই সময় আপনার ঐ সুন্দর সামগ্রীরই মুখাপেক্ষী যা আপনি নির্ধারণ করবেন আমার জন্য।' একটু পরেই হজরত মুসা আশ্চর্য হয়ে দেখলেন, সেই মেয়ে দুটির মধ্যে একজন দ্রুত গতিতে তাঁর দিকে এগিয়ে আসছে। কাছাকাছি দাঁড়ালো মেয়েটি। লজ্জায় মাথা নিচু করে রইলো সে। তারপর বললো, 'নিকটেই আমাদের বাড়ী। আপনি আমাদের বাড়ীতে আসুন। আমার আব্বা আপনাকে ডেকেছেন। আপনি আমাদের পশুগুলোকে সহজে পানি পান করিয়ে দিয়ে বিরাট অনুগ্রহ করেছেন। আমার আব্বার ইচ্ছা- তিনি আপনার অনুগ্রহের বিনিময় দান করবেন।' ক্ষণিক ভাবলেন হজরত মুসা। তিনিতো বিনিময়ের আশায় মেয়ে দুটির পশুগুলোকে পানি খাওয়াননি। অসহায় দুটি বালিকার প্রতি কর্তব্যবোধের তাগিদেই একাজ করেছেন। সুতরাং বিনিময় লাভের আহ্বানে সাড়া দেওয়া কি

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।