মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

এক

পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েন হজরত মুসা আ.। বিশ্রাম নেয়া প্রয়োজন। কিন্তু উপায় নেই। এখনো যে তিনি মিশর রাজ্যের সীমানার মধ্যেই রয়েছেন। যে ভাবেই হোক, যতো তাড়াতাড়ি সম্ভব এ রাজ্য ছেড়ে তাঁকে অন্য কোনো দেশে চলে যেতেই হবে। ভয় হয়, হয়তো ফেরাউনের লোকলস্কর তাঁকে পাকড়াও করবার জন্য এদিক ওদিক বেরিয়ে পড়েছে। কোথাও বিশ্রাম নেয়া যাবে না এখন। পেছনে পেছনে যদি এসে পড়ে সেপাই শান্ত্রীর দল তখন আর রক্ষে নেই। ফেরাউন তাকে ক্ষমা করবে না কিছুতেই। নির্ঘাত মৃত্যুদণ্ডাদেশ অপেক্ষা করছে তাঁর জন্য। হত্যার বদলে হত্যা। খুনের বদলে খুন। হজরত মুসা পথ চলেন দ্রুত। কিন্তু একটু পরেই আপনাআপনি চলার গতি শথ হয়ে আসে। μমাগত কয়েকদিন পথ চলার ক্লান্তি শরীরে। পা দুটো টন টন করে ওঠে ব্যথায়। দু'দণ্ড জিরিয়ে নিতে পারলে শরীরটা চাঙ্গা হতো। কিন্তু তার কোনো উপায় এখন নেই। এতোটা পথ পালিয়ে এসেও যদি শাহী লস্করের হাতে বন্দী হতে হয়। শরীরটাকে কোনোরকমে টেনে নিয়ে পথ চলতে থাকেন হজরত মুসা। মিসর রাজ্যের সীমানা শেষ হয়ে এসেছে প্রায়। সীমানা পেরিয়ে অন্য এক রাজ্যের সীমানায় পা রেখে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। না। এতদূর আর আসবার সম্ভাবনা নেই শাহী সিপাহীদের। ধরা পড়বার ভয় আর এখন নেই।

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।