নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় সংস্করণের ভূমিকা নাহমাদুহু ওয়ানুসলি আলা রসূলিহিল কারীম। আলাহ্‌পাকের অপার অনুগ্রহে তৃতীয়বারের মতো প্রকাশিত হলো নূরে সেরহিন্দ। পাঠকবৃন্দের জ্ঞাতার্থে জানাই-মহান মোর্শেদ হজরত হাকিম আবদুল হাকিম (রহঃ)-এর মোবারক নির্দেশে প্রায় আট নয় বছর আগে এই ফকিরের হাতে রচিত হয়েছে হজরত মোজাদ্দেদে আলফে সানি (রহ:)-এর অবিস্মরণীয় জীবন কাহিনী 'নূরে সেরহিন্দ'। আলাহপাক এই গ্রন্থের ব্যাপক প্রসার করুন। আমিন। সাম্প্রতিক কালের বিশ্ব পরিস্থিতি অশান্ত। মানবতার অবক্ষয় রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আলাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামে। প্রত্যাবর্তন যত দ্রুততর হয় ততই মঙ্গল। কিন্তু প্রধান প্রতিবন্ধকতা আসছে আমাদের নিজেদের দিক থেকেই। এর কারণ দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। এই সংকীর্ণতার প্রাচীর আমাদেরকে ভাঙতেই হবে। যুগে যুগে দ্বীনের সংস্কারক যাঁরা আবির্ভূত হয়েছেন তাঁদের প্রত্যেকের জীবন পর্যালোচনা করলে দেখা যায়- প্রথমেই তাঁরা সময় ব্যয় করেছেন পূর্ণ-দ্বীনের সাজে সজ্জিত হবার জন্য। শরণাপন্ন হয়েছেন জাহেরী এলেম শিক্ষার জন্য আলেমগণের এবং রূহানী শিক্ষার জন্য পীর মাশায়েখগণের। তারপর শুরু করেছেন দ্বীনের সংস্কার আন্দোলন। তাই তাঁদের আন্দোলন ছিল গায়েবী মদদ সম্পন্ন। যার প্রতিফল হচ্ছে পূর্ণ বিজয়। হজরত মোজাদ্দেদে আলফে সানি (রহ:) এর সংস্কার আন্দোলন ছিল অধিকতর পূর্ণ। কারণ, তিনি শতাব্দীর সংস্কারক ছিলেন না। ছিলেন সহস্রাব্দের সংস্কারক। আমরা ধারণা করি, সংস্কার আন্দোলনের যে বৈপবিক রূপরেখা তিনি প্রণয়ন করেছেন, তা আজো পুরাপুরি অনুসরণযোগ্য। আমরা আরো ধারণা করি- দ্বীনের স্বার্থে আমাদের ওলামা ও মাশায়েখগণকে অবশ্যই হজরতের জীবন ও কর্মপদ্ধতির প্রতি গভীরভাবে দৃষ্টি নিবন্ধ করতে হবে। শুধু তাই নয়, শক্তিশালী রূহানিয়াত অর্জনের জন্য দ্বীনের এই মহান শিক্ষক কতৃর্ক প্রতিষ্ঠিত যুগোপযোগী তরিকায় দাখেলও হতে হবে। তরিকায়ে খাস মোজাদ্দেদিয়ার মাধ্যমে আজো জারী রয়েছে দ্বীনের অফুরন্ত প্রাণপ্রবাহ (রূহানিয়াত)। আমরা এই জামাতে দাখেল হবার জন্য সকল স্তরের মুসলমান ভ্রাতৃবৃন্দকে সেরহিন্দ প্রকাশনের পুস্তকসমূহের মাধ্যমে বার বার আহবান জানিয়ে যাচ্ছি। এবারও জানাচ্ছি। ওয়াস্‌ সালাম।

মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।