সত্যিই, সাম্প্রতিককালে শরীয়ত ও ধর্মের কার্যাদিতে যেরূপ ঔদাসীন্য ও উপেক্ষা পরিলক্ষিত হইতেছে এবং শরীয়ত প্রচারের গতি ব্যাহত হইতেছে তাহা এই ধরণের আলেমগণের কার্যকলাপ এবং বিশুদ্ধ নিয়তের অভাবেই ঘটিতেছে।' দুনিয়াদার আলেমগণ বেদাতে হাসানার বাহানায় তাহাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করিবার যে উৎস সৃষ্টি করিয়াছিল, হজরত মোজাদ্দেদ র. উহার উৎস মুখও রুদ্ধ করিয়া দিলেন। তিনি ঘোষণা করিলেন ঃ '....আলাহ্পাকের দরবারে প্রকাশ্যে ও গোপনে বড়ই বিনয় এবং μন্দনের সহিত আশ্রয় প্রার্থনা করিতেছি এই জন্য যে, দ্বীনের মধ্যে যাহা কিছু অতিরিক্ত যুক্ত হইয়াছে যাহা রসূলুলাহ্ স. এর জামানায় ছিল না, যদিও ইহা প্রভাতের ন্যায় উজ্জ্বল হয় তথাপি তাহা হইতে যেন রসুলেপাক স. এর অসিলায় আলাহ্ আমাকে ও আমার সঙ্গীগণকে উক্ত কার্যাবলীর আকর্ষণ হইতে মুক্ত রাখেন এবং উক্ত বেদাতের কোন সৌন্দর্য থাকিলে তাহা যেন অবলোকন না করান। আলেমগণ বলিয়া থাকেন যে, বেদাত দুই প্রকারঃ হাসানা (উৎকৃষ্ট) এবং সাইয়েআহ্ (নিকৃষ্ট)। যাহা নবী করিম স. এর জামানায় ছিল না অথচ যাহা সুন্নত বিনষ্ট করেনা তাহাকে হাসানা নামে অভিহিত করা হয়। আর যাহা সুন্নত উঠাইয়া দেয় তাহাকে বলা হয় সাইয়েআহ্। এই ফকির কোন বেদাতের মধ্যেই নূর খুঁজিয়া পাইতেছেনা। উহাকে শুধুই তমসাচ্ছন্ন দেখিতেছে। সংকীর্ণ দৃষ্টির কারণে বেদাতীগণের কার্যাবলী যদিও এখন মনমুগ্ধকর মনে হইতেছে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ন হইলে দেখিবেন যে উহা সমূহ ক্ষতি ও লজ্জার কারণ। প্রভাতে দেখিবে তুমি দিবসের মত- নিশীথে কাহার প্রেমে হয়েছিলে রত। সাইয়েদুল বাশার হজরত নবীয়ে করিম স. বলিয়াছেন, 'যাহারা আমার দ্বীনের মধ্যে এরূপ বিষয়ের আমদানী করিবে যাহা ইহার মধ্যে নাই তাহা পরিত্যাজ্য।'অতএব যাহা পরিত্যাজ্য তাহার মধ্যে সৌন্দর্য কিভাবে থাকিতে পারে।' এইভাবে বিভিন্ন জনের নিকটে বিভিন্নভাবে তিনি দুনিয়াদার আলেমগণের উদ্দেশ্য ও ফেতনার স্বরূপ উদঘাটিত করিয়া মকতুব প্রেরণ করিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে সুন্নত ওয়াল জামাতের মতানুযায়ী নিজেদের আকিদা বিশ্বাস দুরস্ত করাই যে মুসলমানগণের প্রধান কার্য তদ্বিষয়ে ও সবাইকে সতর্ক করিয়া দিলেন। তিনি লিখিলেন ঃ '....আহলে সুন্নত জামাতের মতানুযায়ী স্বীয় আকিদাকে দুরস্ত করিয়া লওয়া শরীয়তের আহকামভুক্ত ব্যক্তিগণের উপর প্রথম ফরজ। কেননা এই বুজর্গগণের নিভুর্ল সিদ্ধান্ত অনুসরণের উপরই পরকালের মুক্তি নির্ভরশীল। তাঁহারা ঐ দলভুক্ত
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।