তাঁহার প্রতিটি মকতুবের অনুলিপি প্রায় একই সঙ্গে বিভিন্ন খলিফার নিকটে প্রেরিত হইতে লাগিল। এইসব মকতুব ছিল এক একটি সংগ্রামী ইশতেহার। জেহাদ দ্বিমুখী। প্রথমতঃ নিজের নফসের এসলাহ। অপরটি হইতেছে হুকুমতের প্রতিটি ক্ষেত্রে, সমাজের রন্ধ্রে দীর্ঘকাল ধরিয়া পুঞ্জিভূত বেদাত ও কুসংস্কারের বিলুপ্তি সাধন। সমাজ জীবনে এই ফেতনার মূল উৎস হইতেছে দুনিয়াদার আলেম ও ভন্ড সুফীগণের মনগড়া বাক্যসমূহ। হজরত মোজাদ্দেদ র. দুনিয়াদার আলেমদের স্বরূপ প্রকাশিত করিয়া দিলেন এবং তাহাদের ফেতনা হইতে মুসলমানদেরকে মুক্ত করিবার ব্যাপারে চেষ্টা করিয়া যাইতে লাগিলেন। তিনি লিখিলেনঃ '.....হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, নিশ্চয়ই ঐ ব্যক্তিই কেয়ামতের দিন সর্বাপেক্ষা কঠিন শাস্তি ভোগ করিবে, যে আলেম নিজের এলেম দ্বারা উপকৃত হয় নাই।' কেনই বা কঠিন শাস্তি পাইবে না। যে এলেম আলাহ্পাকের নিকট মর্যাদাসম্পন্ন উহাকে তাহারা সম্পদ, খ্যাতি ও কতৃর্ত্ব হাসিল করিবার হাতিয়ার বানাইয়া লয়। অথচ দুনিয়া আলাহপাকের নিকট অতিশয় তুচ্ছ, হেয় ও মূল্যহীন সুতরাং আলাহ্পাকের পছন্দনীয় বস্তুর অপমান করা এবং তুচ্ছ বস্তুকে মূল্যবান মনে করা অতি কুতসিৎ কার্য। ইহা যে প্রকারান্তরে আলাহ্পাকের সহিত প্রতিদ্বন্দ্বিতা। এলেমের শিক্ষা প্রদান ও ফতোয়া জারি করা বিশুদ্ধ নিয়তে আলাহর ওয়াস্তে হইলে উত্তম এবং উহা হইতে হইবে সম্মান, কতৃর্ত্ব, ধনলিপ্সা এবং অহংকার হইতে সম্পূর্ণরূপে মুক্ত। দুনিয়াতে লিপ্ত হইয়া পার্থিব বস্তু সমূহের প্রতি আসক্তি না থাকিলেই উহা সম্ভব হইবে। যে আলেমগণ দুনিয়ার প্রতি আসক্ত, তাহারাই দুনিয়াদার আলেম। উহারা নিকৃষ্ট আলেম, মানব সমাজের হীন জীব এবং ধর্মের চোর। অথচ উহারা নিজেদেরকে উত্তম ও সৃষ্টির সেরা ভাবিয়া থাকে। আলাহ্পাক কোরআন মজিদে বলেন, 'উহারা মনে করে যে, উহারা উত্তম বস্তু অর্জনকারী। সাবধান হও, উহারা মিথ্যাচারী। শয়তান তাহাদিগকে প্রভাবন্বিত করিয়া আলাহর স্মরণ হইতে বিস্মৃত করিয়া রাখিয়াছে। উহারাই শয়তানের দল। হুঁশিয়ার! নিশ্চয় শয়তানের দলই বরবাদ হইবে।' কোন এক বুজর্গ ব্যক্তি স্বপ্নে দেখিলেন যে, শয়তান নিশ্চিন্ত ও নিষ্ক্রিয় হইয়া বসিয়া আছে। কারণ জানিতে চাহিলে সে উত্তর দিল যে, বর্তমান জামানার আলেমগণ তাহার কার্যে নিয়োজিত হইয়া তাহাকে বিশ্রাম গ্রহণের সুযোগ করিয়া দিয়াছে।
— صفحة ٦٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.