করিয়াও সফলকাম হইবে না। এইভাবে কেয়ামত পর্যন্ত তাঁহাদের অস্তিত্ব বিদ্যমান থাকিবে।' আপনি আমার পীর কেবলা র. এর সহিত দৃঢ় মহব্বত পোষণ করিতেন বলিয়া উক্ত মহব্বতের স্মরণে কিছু লিপিবদ্ধ করিলাম।' এইভাবে হজরত মোজাদ্দেদ র. হুকুমতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সহিত যোগাযোগ করিয়া তাহাদেরকে ইসলাম প্রচারে উদ্বুদ্ধ করেন। সুন্নত ওয়াল জামাতই একমাত্র উদ্ধার প্রাপ্ত দল এবং তাঁহাদের অনুসরণের জন্য দেশের বাদশাহ্ ও জনসাধারণকে উৎসাহিত করা এবং সমাজের সর্বক্ষেত্রে এই আকিদা প্রতিষ্ঠিত করার মাধ্যমেই যে প্রকৃত ইসলামের খেদমত করা হয়, বিভিন্ন মকতুবে তিনি সবাইকে এই কথা উত্তমরূপে বিশেষণ করিয়া দেখাইলেন। μমে μমে আবদুর রহিম খান খানান, খান জাহান, ছদরে জাহান, খানে আজম, খাজা জাহান, মীর্জা দারাব, কলিজ খান, নবাব শায়েখ ফরিদ, হাকিম ফাতহুলাহ, শায়েখ আবদুল ওয়াহ্হাব, সেকান্দার খান লোদী, খেজের খান লোদী, জব্বারী খান, মীর্জা বদিউজ্জামান, সৈয়দ মাহমুদ, সৈয়দ আহমদ প্রভৃতি ব্যক্তিগণ মোজাদ্দেদে আলফে সানি র. এর দলভুক্ত হইলেন। তিনি তাঁহাদের নিকট নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব, বেলায়েত, নবুয়ত, সুন্নতের অনুসরণ, কলবের সুস্থতা, নফসে আম্মারার স্বভাব ও তার অনিষ্ট হইতে মুক্ত হইবার উপায় ইত্যাকার বিভিন্ন বিষয়ে অবগত করাইয়া তাহাদিগকে এসলাহ্ করিলেন। ফলে হুকুমতের এক গুরুত্বপূর্ণ অংশ হইতে বেদাত ও বেদাতসুলভ মনোভাব দূরীভূত হইল। মনে প্রাণে এই দল হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর নির্দেশে বাদশাহ্ জাহাঙ্গীরকে ইসলামের প্রতি উৎসাহিত করিতে লাগিলেন। বাদশাহ্ জাহাঙ্গীর আমির ওমরাহগণের মুখে সত্য পথের সন্ধান পাইয়া শরীয়ত প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহান্বিত হইয়া উঠিলেন। হজরত মোজাদ্দেদ র. সেনাবাহিনীর মধ্যেও ইসলাম প্রচারের ব্যবস্থা করিলেন। সেনাবাহিনী হুকুমতের আর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশের এসলাহ্ হওয়াও জরুরী। তিনি শায়েখ বদিউদ্দিন র.কে সেনাবাহিনীর মধ্যে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস, নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব প্রভৃতি বিষয় প্রচারের জন্য নিযুক্ত করিলেন। উদ্দেশ্য সফল হইল। μমে μমে সেনাবাহিনীর এক বিপুল অংশ হজরত মোজাদ্দেদ র. এর ভক্ত হইয়া উঠিল এবং অনেকেই তাঁহার মুরিদ হইলেন। মোজাদ্দেদিয়া কাফেলা দিন দিন বাড়িয়া চলিল। মোজাদ্দেদে আলফে সানি র. বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ পলী অঞ্চলে খলিফা নিযুক্ত করিলেন। তিনি তাঁহাদের প্রতি নিয়মিত সারগর্ভ নসিহত ও জেহাদের কর্মসূচী পেশ করিতে লাগিলেন।
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।