সমূহের স্মৃতি এখনও মুসলমানগণের অন্তরে স্পষ্টভাবে বিদ্যমান। আলাহ্ না করুন উহার ক্ষতিপূরণ না হইলে ইসলাম দুর্বল ও দূরদেশী মুসাফিরের বেশ ধারণ করিবে। যদি বাদশাহ্গণ সুন্নত প্রচলনের বিষয়ে উৎসাহ বোধ না করেন এবং তাঁহার সঙ্গীগণও যদি নিষ্ক্রিয় থাকেন এবং ইহকালের নশ্বর জীবনের মোহ ত্যাগ করিতে রাজী না হন তবে গরীব ফকির মুসলমানগণ শোচনীয় অবস্থার সম্মুখীন হইবেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আঁচে আযমান গম শুদা গর আজ সুলাইমাঁ গম শুদে, হাম সুলাইমাঁ হাম পরি হাম আহরেমান বিগিরিস্তে। সোলেমান যদি হারাতো তায় হারিয়েছি আমি যে রতন- সোলেমান নিজে, আহরেমান পরী করিতেন μন্দন। আমির লালাবেগ ছিলেন জাহাঙ্গীরের দরবারী। হজরত মোজাদ্দেদ র. তাঁহার নিকট লিখিলেন, 'প্রায় এক শতাব্দী অতীত হইল- ইসলাম পথিকের বেশে দিন গুজরান করিতেছে। কাফেরগণ দারুল ইসলামে প্রকাশ্যভাবে কুফরী আহকাম জারি করিয়াও তৃপ্ত হইতেছে না- তাহাদের বাসনা ইসলামী আহকাম নিশ্চিহ্ন হইয়া যাক। মুসলমান ও মুসলমানীর নাম নিশানা যেন বাকী না থাকে। তাহারা এত বেশী বাড়িয়া গিয়াছে যে, মুসলমানগণ ইসলামের কোন শেয়ার প্রচার করিতে গেলে তাহাদেরকে হত্যা করা হয়। গরু কোরবানী করা ইসলামের একটি বিশেষ কার্য। কাফেররা জিজিয়া কর দিতে রাজী হইলেও গো-হত্যা করিতে দিতে রাজী হইবে না বলিয়া মনে হয়। বর্তমানে বাদশাহ্র রাজত্বের শুরুতেই যদি ইসলামী হুকুমগুলি জারি করা হয় এবং মুসলামনদিগকে সম্মানিত করা হয়- তবেই কার্য সিদ্ধি হইবে- নতুবা মুসলমানগণ সংকটজনক অবস্থায় পতিত হইবে। ইয়া আলাহ্ রক্ষা কর! রক্ষা কর। আলাহ্পাকই জানেন কোন সৌভাগ্যবান ব্যক্তি এই সৌভাগ্যের আকাংখা করে এবং কোন বীরপুরুষ উক্ত দৌলত হাসিল করিতে সক্ষম হয়।' কলিজ খানের নিকট লিখিলেন, 'দ্বিতীয়তঃ আপনার মাধ্যমে এই দুঃসময়েও শ্রেষ্ঠ নগরী লাহোরে যে শরীয়তের অনেক হুকুম প্রচারিত ও প্রতিষ্ঠিত হইয়াছে, তাহার জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। ইহাতে শরীয়তের সাহয়তা ও দ্বীনের শক্তি বৃদ্ধি হইয়াছে। হিন্দুস্থানের সমস্ত শহরের মধ্যে এই শহরটিকে 'কুতুবে এরশাদ' বা নির্দেশ প্রদান কেন্দ্র বলা যায়। উক্ত শহরের খায়ের বরকত ভারতের অন্যান্য শহরকে প্রভাবাম্বিত করে। লাহোরে যদি ইসলামের প্রচলন হয় তবে সর্বত্রই এই রকম প্রচলিত হইবে। আলাহ্পাক আপনাকে মদদ প্রদান করুন। হজরত রসূলুলাহ্ স. বলিয়াছেন, 'আমার উম্মতগণের মধ্যে একদল সর্বদাই সত্য পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকিয়া জয়ী হইবে। বিপক্ষ দল তাঁহাদের ক্ষতির চেষ্টা
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।