নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

খানে আজম জাহাঙ্গীরের পিতার আমল হইতে শাহী দরবারের বিশিষ্ট ওমরাহ্‌ হিসাবে গণ্য হইয়া আসিতেছিলেন। তাঁহার নিকটও হজরত মোজাদ্দেদ র. পত্র লিখিলেন। তিনি লিখিলেন, 'সুবহানালাহি ওয়া বিহামদিহি'। তলোয়ারের নিেুই শরীয়ত। শরীয়ত প্রতিষ্ঠার কার্য বাদশাহ্‌র উপরই নির্ভরশীল। কিন্তু এই বিধান যে বিপরীত মোড় হইল। কার্য বিপর্যস্ত হইল। হায় কি আফসোস! আহা কি শরমের কথা। হায় কি সর্বনাশা ব্যাপার! এই সঙ্গীন পরিস্থিতিতে আপনার প্রতিই আমাদের দৃষ্টি নিবদ্ধ। সমরাঙ্গনে পরাজিত ব্যক্তিগণের মধ্যে আপনাকেই প্রকৃত বীর দৃষ্টিগোচর হইতেছে। হজরত নবীয়ে করিম স. এবং তাঁহার আল আওলাদগণের অসিলায় আলাহ্‌পাক আপনাকে তৌফিক প্রদান করুন। হাদীস শরীফে বর্ণিত হইয়াছে যে, লোকের দৃষ্টিতে উম্মাদ প্রতিপন্ন না হওয়া পর্যন্ত তোমরা প্রকৃত মোমেন হইতে পারিবে না। আপনার মধ্যে ইসলামের জন্য প্রতিযোগিতার প্রাবল্য বিদ্যমান এবং উক্ত রূপ উম্মাদনাও আপনার মধ্যে আছে বলিয়া প্রতীয়মান হয়। এই জন্য আলাহ্‌পাকের দরবারে শোকর গোজারী করিতেছে। এখন ঐ সময়- যখন সামান্য আমলের মূল্য অত্যধিক। শুধু মাত্র হিজরতই ছিল আসহাবে কাহাফগণের মূল্যবান প্রকাশ্য আমল। যুদ্ধের সময় শত্রুর সম্মুখে সামান্য বীরত্ব প্রদর্শন শান্তির সময় অসাধারণ বীরত্ব প্রদর্শন অপেক্ষা কোটি কোটি গুণ বেশী মূল্যবান। বর্তমানে আপনি বাক্য দ্বারা যেরূপ জেহাদে লিপ্ত আছেন-তাহাই 'জোহাদে আকবর'নামে অভিহিত হইবার যোগ্য। ইহাকেই যথেষ্ট হিসাবে গ্রহণ করিবেন এবং বাক্যযুদ্ধই তলোয়ারের যুদ্ধ হইতে শ্রেষ্ঠ বিবেচনা করিবেন। আমাদের ন্যায় দুর্বল ফকিরগণ এইরূপ সৌভাগ্য লাভে বঞ্চিত।....' মুফতি ছদরে জাহান ছিলেন সৈয়দ বংশীয়। বাদশাহ্‌ আকবরের সময় হইতে তিনি প্রধান মুফতির পদে অধিষ্ঠিত ছিলেন। বাদশাহ্‌ জাহাঙ্গীরও তাঁহাকে পূর্বপদে বহাল রাখেন। তিনি এবং প্রধান বিচারপতি শাহী সেজদা হইতে অব্যাহতি পাইয়াছিলেন। হজরত মোজাদ্দেদ র. তাঁহার নিকট লিখিলেন, '.....এইরূপ বলা হইয়া থাকে যে, 'মানবজাতি নিজ নিজ বাদশাহ্‌র ধর্মের অনুসারী।' পূর্ববর্তী যুগের কার্যসমূহ ও ঘটনা প্রবাহ এই কথারই সাক্ষ্য বহন করে। বর্তমানে যখন দেশের মধ্যে ইনকেলাব ঘটিয়াছে এবং বিধর্মীদের শত্রুতা করার শক্তি নিস্তেজ হইয়া যাইতেছে, তখন বাদশাহ্‌র দরবারের সভ্য ও আলেমগণের মূল কর্তব্য হইল নিজেদের সার্বিক শক্তি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত করা। সর্বপ্রথমে ইসলামের ধ্বংসপ্রাপ্ত স্তম্ভগুলি পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন। বিলম্বে অনিষ্টের সম্ভাবনা। গরীব মুসাফিরগণের হৃদয় এইরূপ বিলম্বের দরুন বড়ই পেরেশান আছে। পূর্বের দূরবস্থা

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।