....বাহ্যিকভাবে যে ব্যক্তি ইসলামের সর্বপ্রকার সাহায্য করিবার ক্ষমতাধারী- তাঁহার অলসতার কারণে যদি ইসলাম দুর্বল হইয়া পড়ে তবে আলাহ্পাকের নিকট তাঁহাকে জবাবদিহি করিতে হইবে। এই নিকৃষ্ট নিঃসহায় ফকিরও ইসলামের সাহায্যকারীদের দলভূক্ত হইবার আশা রাখে। সেই কারণে এই পত্র লিপিবদ্ধ হইল। 'যে যেই দল বর্ধিতকরণের চেষ্টায় নিয়োজিত থাকে-সে সেই দলভুক্ত' এই বাক্য মোতাবেক এই সহায় সম্বলহীনকেও উক্ত মহাজনদের দলভুক্ত করা হইবে বলিয়া বাসনা রাখি। হজরত ইউসুফ আ.কে μয় করিবার জন্য বৃদ্ধা যেরকম তাহার শেষ সম্বল শুধুমাত্র সুতার মুঠা লইয়া গিয়াছিল- আমিও নিজেকে সেই রকম মনে করিতেছি। কিছুদিনের মধ্যেই আপনার সহিত সাক্ষাৎ করিবার আশা রাখি। আমার বিশ্বাস আপনি যখন বাদশাহ্র অতি নৈকট্য অর্জন করিয়াছেন, তখন বাদশাহ্র সহিত শরীয়ত প্রচার সম্পর্কে সরাসরি আলোচনা করিবেন এবং মুসলমানগণকে এইরূপ অপমানজনক পরিস্থিতি হইতে মুক্ত করিবেন।' মানুষ স্বভাবতই অস্থির। কোন কার্যেই তাহার উৎসাহ সমানভাবে বিদ্যমান থাকে না। বিশেষ করিয়া সৎকাজে। হজরত মোজাদ্দেদ র. তাহা ভাল করিয়াই জানিতেন। তাই তিনি দরবারীদিগের সহিত নিয়মিত যোগাযোগ রক্ষা করিতেন এবং উৎসাহ শিথিল হইবার পূর্বেই নূতন উদ্যমে নূতন ভঙ্গিতে উপদেশ প্রদান করিয়া ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার কাজে উৎসাহ যোগাইতেন। শায়েখ ফরিদ ছিলেন শীর্ষস্থানীয় দরবারী। তাই তাঁহার মনোবল দৃঢ় করিবার জন্য তিনি তাঁহার নিকট ঘন ঘন পত্র প্রেরণ করিতে শুরু করিলেন। তাঁহাকে উদ্দেশ্য করিয়া অন্য এক মকতুবে তিনি লিখিলেন, 'আমি আলাহ্পাকের নিকট দোয়া করি, তিনি যেন আপনার ন্যায় বুজর্গের দ্বারা শরীয়তের হুকুমসমূহ প্রচার করান। মূল কার্য ইহাই। ইহা ভিন্ন সবই নিরর্থক। রসূলুলাহ্ স. এর কিশতির সাহায্যেই গোমরাহীর সলিলে নিমজ্জমান মুসলমানগণ উদ্ধার পাইতে পারে। হজরত রসুলেপাক স. বলিয়াছেন, 'আমার আহলে বায়েত নূহ আ. এর কিশতি স্বরূপ। যে ব্যক্তি ইহাতে আরোহণ করিল সে নাজাত পাইল এবং যে দূরে থাকিল সে বরবাদ হইল।' এই মহান সৌভাগ্য অর্জনের প্রতি অন্তরে দৃঢ় মনোভাব পোষণ করিবেন। আলাহ্পাক আপনাকে সম্মান, বুজগীর্, শান-শওকত সবকিছুই দান করিয়াছেন। ইহার সহিত যদি ধর্ম প্রচারকার্য যুক্ত হয় তাহা হইলে আপনি হইবেন সর্বাপেক্ষা বেশী সৌভাগ্যশালী। এই ফকিরের আপনার খেদমতের প্রতি মনোযোগী হইবার মূল কারণই হইতেছে একমাত্র সত্য ধর্ম প্রচারের প্রবল বাসনা।'
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।