হজরত মোজাদ্দেদে আলফে সানি র. পরিবর্তিত পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খরূপে বিশেষণ করিয়া সংস্কারের নতুন পরিকল্পনা প্রণয়ন করিবার বিষয়ে চিন্তা শুরু করিলেন। পরিস্থিতি ভয়াবহ। আলাহর সন্তুষ্টির প্রতি কাহারো লক্ষ্য নাই। রসূল স. এর প্রদর্শিত সিরাত্বল মুস্তাকিমের উপর চলিবার কাহারো আগ্রহ নাই। গতানুগতিক নফসানিয়াত আর শয়তানী স্রোতে গা ভাসাইয়া দিয়া সবাই অমূল্য সময় বৃথা অতিবাহিত করিতেছে। মোঘল হুকুমত এই শয়তানী ধ্যান-ধারণার পৃষ্ঠপোষক। মোজাদ্দেদে আলফে সানি র. হুকুমত হইতে এই শয়তানী শক্তি নিমূর্ল করিবার জন্য দণ্ডায়মান হইলেন। বাদশাহ্ বদল করিলে কাজ হইবে না। বাদশাহ্র এসলাহ্ করিতে হইবে। তাহার জন্য সর্বপ্রথমে এসলাহ করিতে হইবে হুকুমতের আমির ওমরাহগণের। কারণ তাহাদের এসলাহ ব্যতিরেকে বাদশাহের এসলাহ স্থায়ী হইবে না। হজরত মোজাদ্দেদ র. তাই ইসলামী আইন-কানুন আকিদা বিশ্বাস এর প্রতি উৎসাহিত করিবার জন্য খানে আজম, লালাবেগ, খান জাহান, কলীজ খান, শায়েখ ফরিদ প্রমুখ দরবারীদিগের সহিত যোগাযোগ করিলেন। তিনি শায়েখ ফরিদের নিকট লিখিলেন......'দেহের মধ্যে আত্মা যেরূপ- বাদশাহ্ জনসাধারণের মধ্যে সেইরূপ। অন্তর পবিত্র থাকিলে দেহও পবিত্র থাকে। অন্তর অপবিত্র হইলে দেহও অপবিত্র হয়। যেমন বাদশাহ্ আদর্শবান হইলে দেশবাসীও আদর্শবান হয় এবং বাদশাহ্র আদর্শচ্যুতির কারণে দেশবাসীদের আদর্শচ্যুতি ঘটে। আপনি জানেন, পূর্ববর্তী জামানায় মুসলমানগণ কতইনা দুরবস্থার মধ্য দিয়া দিনাতিপাত করিয়াছেন। ইসলামের প্রথম অবস্থায় মুসলমানগণ নগণ্য সংখ্যক থাকা সত্ত্বেও এইরূপ দুরবস্থার সম্মুখীন হন নাই। মুসলমানগণ নিজধর্ম পালন করিত। আলাহ্পাক ফরমাইছেন, 'লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন'- অর্থাৎ 'তোমাদের ধর্ম তোমাদের এবং আমাদের ধর্ম আমাদের।' কিন্তু কিছুকাল পূর্বে বেদীনগণ প্রকাশ্যে দৃঢ়তার সহিত ইসলামী রাষ্ট্রে তাহাদের ধর্মের হুকুম প্রচার করিত- কিন্তু মুসলমানগণ তাঁহাদের ধর্ম প্রচার করিবার ক্ষমতা রাখিতেন না। এমনকি এইরূপ করিলে তাঁহাদিগকে হত্যা করা হইত। আহা-কি আফসোস! কি সর্বনাশ! কি বিপদ! কি কষ্ট!
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।