জাহাঙ্গীর সিংহাসনে উপবেশন করিয়া পিতার আমলের আমির ওমারাহগণকে তাহাদের স্ব স্ব পদে বহাল রাখিলেন। ফলে শাহী দরবারে হিন্দুদের প্রভাব বিন্দুমাত্রও কমিল না। কারণ আকবরের আমল হইতে তাহারা বড় বড় পদ দখল করিয়াছিলেন। ফলে রহিত জিজিয়া কর পুনঃপ্রবর্তিত হইল না। গরু জবেহ্ বন্ধের হুকুম রহিত হইল না। বাদশাহ্ দুনিয়াদার আলেম এবং ভণ্ড সূফীদের কার্যকলাপের প্রতি উদাসীন রহিলেন। ফলে পরিস্থিতি এমন আকার ধারণ করিল যে, প্রকৃত ইসলামের নিশানা সমগ্র দেশ হইতে মুছিয়া যাইবার উপμম হইল। ইহার উপর যোগ হইল নতুন আর এক ফেতনা। এই ফেতনার মূল নায়িকা হইলেন জাহাঙ্গীরের বেগম নূরজাহান। নূরজাহান ছিলেন শিয়া। শিয়া মতাবলম্বীদের কেন্দ্র হইল ইরান। বাদশাহ্ হুমায়ুন ইরানের সুলতানের সহায়তায় শেরশাহের হাত হইতে দিলীর মসনদ পুনরুদ্ধার করিয়াছিলেন। তখন হইতে শিয়াদের এক বিরাট দল হিন্দুস্থানে আসিয়া বসবাস করিতে থাকে এবং শাহী অনুকম্পায় হুকুমতের অনেক বিশিষ্ট পদ দখল করিতে থাকে। জাহাঙ্গীর ছিলেন আশেক মেজাজের মানুষ। তিনি নূরজাহানকে অত্যধিক ভালবাসিতেন। নূরজাহান ছিলেন অতিশয় বুদ্ধিমতি। জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়া μমে μমে নুরজাহান বাদশাহ্ ও বাদশাহ্ীর উপর একচ্ছত্র প্রভাব বিস্তার করিয়া ফেলিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পেঁৗছিয়া গেল যে, জাহাঙ্গীর কেবল নামমাত্র বাদশাহ্ রহিলেন। প্রকৃত ক্ষমতা চলিয়া গেল নূরজাহানের হাতে। বাদশাহ্ স্বয়ং বলিতেন, 'আমার বাদশাহ্ী এখন নুরজাহান ও তাহার দলের হাতে। আর আমি এক সের শরাব আর আধাসের গোশত পাইলেই খুশী।' নূরজাহানের নানা ছিলেন ইরানের উজির। নূরজাহানের এইরূপ প্রভাব প্রতিপত্তির সংবাদ তাহার নিকট পেঁৗছিল। উজির সাহেব ছিলেন বিখ্যাত শিয়া নেতা। শিয়াগণ সুন্নি মুসলমানদের প্রতি চরম শত্রুতা ভাব পোষণ করিত। নূরজাহানের সাহায্যে তাহারা হিন্দুস্তানের সুন্নি মুসলমানদের কোণঠাসা করিবার পরিকল্পনা করিল এবং সফলও হইল। নূরজাহানের ভ্রাতা আসফ খান হইলেন বাদশাহ্ জাহাঙ্গীরের উজির। শিয়া সম্প্রদায়ভুক্ত নূরুলা শূছতরীকে প্রধান কাজী নিযুক্ত করা হইল। এই কাজী সাহেব সুন্নি মুসলমানদের প্রতি অত্যধিক বিদ্বেষভাব পোষণ করিতেন।
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।