নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

জাহাঙ্গীরের আকিদা বিশ্বাস ছিল এইরূপ। তিনিও তাঁহার পিতার মত মনে করিতেন যে, বিবেক যাহা ভাল বলিয়া গ্রহণ করিবে সেই অনুযায়ী আলাহ্‌পাকের ইবাদত বন্দেগী করিলেই চলিবে। হায় আফসোস, এইসব যে পূরাপুরি নফসানিয়াত তাহা বুঝবার ক্ষমতা বাদশাহের ছিল না। নফসে আম্মারা কোনদিনই সত্য আবিষ্কারের ক্ষমতা রাখে না। কারণ সে নিজেই বিশুদ্ধতার মুখাপেক্ষী। এই জন্য অবতীর্ণ হইয়াছে শরীয়ত। শরীয়তের অনুগত না হওয়া পর্যন্ত নফসের সাফাই হওয়া সম্ভব নহে। যতখানি শরীয়ত প্রতিপালিত হইবে ততখানি নফসের কু-স্বভাব দূর হইবে। সেই কারণেই আলাহ্‌পাক আমাদেরকে নফসের সহিত বিরোধিতা করিবার হুকুম করিয়াছেন। কারণ সে নিজের প্রতিপালকের বিরোধিতা করে। কিন্তু আকবরের ন্যায় জাহাঙ্গীরও ভুল করিলেন। তিনিও বুঝিলেন না যে- একমাত্র হজরত নবীয়ে করিম স. এর অনুসরণ করার প্রতিই দো-জাহানের সৌভাগ্য নির্ভরশীল। খেলাফে পয়গম্বর কাছেরা গজিদ কে হরগিজ বা মনজেল না খাহাদ রাছিদ।

যে পথিক চলে না পথ নবীদের পথে, পড়ে রয় সে বহুদূর মনজিল হতে। মানুষ বদল হইল। কিন্তু আদর্শ বদল হইল না। জাহাঙ্গীর তাহার পিতার মত মুরিদ করিতে লাগিলেন। তিনি সূর্যকে বড়ই সম্মান করিতেন এবং পরম শ্রদ্ধাভরে সশব্দে সূর্যের নাম উচ্চারণ করিতেন। সমস্ত কার্যের উপর নক্ষত্রের প্রভাব আছে বলিয়া তিনি বিশ্বাস করিতেন এবং মনে করিতেন নক্ষত্রসমূহ- নূরে এলাহীর বিকাশস্থল। জ্যোতিষ শাস্ত্রে তাহার অগাধ বিশ্বাস ছিল। তাহার সভার প্রধান জ্যোতিষ ছিলেন কৃষ্ণদৈবজ্ঞ। বিশেষ বিশেষ কার্য করিবার পূর্বে তিনি জ্যোতিষদের পরামর্শ অনুযায়ী শুভক্ষণ এবং শুভলক্ষণ এর প্রতি লক্ষ্য রাখিতেন। তিনি তাঁহার মুরিদগণকে উপদেশ দিতেন, 'কোন ধর্মের প্রতি শত্রুতা করিয়া নিজের মূল্যবান সময় নষ্ট করিও না। যুদ্ধের সময় এবং শিকারের সময় ব্যতীত কোন জীবকে নিজ হাতে বধ করিও না। নক্ষত্রসমূহকে সম্মান করিও। কেননা ঐসব আলাহর নূরের বিকাশ স্থল এবং ঘটনা ও অবস্থার উপর একমাত্র আলাহ্‌রই প্রভাব আছে মনে করিও।' বাদশাহ্‌ মনে করিতেন, যেহেতু তিনি হিন্দু মুসলমান সকল জাতির বাদশাহ্‌ সুতরাং সব ধর্মের প্রতিই তাহার সমান পৃষ্ঠপোষকতা থাকা উচিৎ। এই ধারণার বশবর্তী হইয়া তিনি যেরূপ হিন্দু সাধুদিগকে সম্মান করিতেন তেমনি মুসলমান পীর ফকিরদিগের প্রতিও ভক্তি রাখিতেন। তাহার এই আপোষমূলক নীতির ফলে কাফেরদের প্রভাবতো বিন্দুমাত্রও কমিল না বরঞ্চ আরও বাড়িয়া গেল।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।