পাশেই মোহাম্মদী দরবার। আলাহ্পাকের কি অপার মহিমা। মোহাম্মদী দরবারে তুফান এতটুকুও স্পর্শ করিল না। দরবারের সবাই হজরত মোজাদ্দেদ র. এর এই কারামত দেখিয়া স্তম্ভিত হইয়া গেলেন। তাঁহারা সবাই আলাহ্পাকের দরবারে শুকরিয়া আদায় করিলেন। মস্তকে সাতটি আঘাত খাইয়া বাদশাহ্ শয্যাশায়ী হইয়া পড়িলেন। তিনি শয্যা হইতে আর উঠিতে পারিলেন না। আঘাত বড়ই মারাত্মক হইয়াছিল। কয়েকদিন পরেই বাদশাহ্ মৃত্যুবরণ করিলেন।
সুদীর্ঘ পঞ্চাশ বৎসর রাজত্ব করিবার পর বাদশাহ্ আকবর মৃত্যুবরণ করিলেন। দিলীর মসনদে সমাসীন হইলেন পুত্র জাহাঙ্গীর। কিন্তু আকবর তাহার জীবদ্দশায় হুকুমতের প্রতিটি ক্ষেত্রে এবং রাজ্যব্যাপী দ্বীন-ই-ইলাহীর বাতিল মতবাদের যে প্রভাব রাখিয়া গিয়াছিলেন বাদশাহ্ জাহাঙ্গীর তাহা হইতে মুক্ত হইতে পারিলেন না। জাহাঙ্গীরের যৌবনকাল এই বাতিল ধর্মের পরিবেশেই অতিবাহিত হইয়াছিল। হিন্দু ব্রাহ্মণ, যোগীদের সাহচর্য ও পিতার ধর্মমতের প্রভাব তাহাকে ইসলাম সম্পর্কে উদাসীন করিয়া দিয়াছিল। ফলে আকবর মরিল ঠিকই কিন্তু হুকুমতে কুফরী রসমের কোন প্রকার পরিবর্তন ঘটিল না। জাহাঙ্গীর ছিল দ্বীন-ই-ইলাহীর একনিষ্ঠ মুরিদ। তাহার পিতার নাম উচ্চারণের পূর্বে তিনি 'আমার মোর্শেদ' শব্দ উচ্চারণ করিতেন। তিনি বলিতেন, 'আমার মোর্শেদ বুজর্গ ছিলেন বহুবিধ প্রশংসনীয় গুণের অধিকারী। তাহার গুণাবলী সম্পর্কে যদি কোন বিরাটকায় পুস্তক রচনা করা যায় তবুও তাহার গুণাবলীর সামান্যতম অংশও বর্ণনা করা সম্ভব হইবে না। অজস্র ধন-সম্পদ, হস্তী-অশ্ব, সৈন্যসামন্ত ও বিশাল পরাμমের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি আলাহ্র দরবারে বড়ই দীনতা ও হীনতা প্রকাশ করিতেন। আমার ওয়ালেদ বিভিন্ন ধর্মে জ্ঞানী ও পণ্ডিতগণের সাহচর্য বড়ই পছন্দ করিতেন। বিশেষ করিয়া হিন্দু ধর্মের পণ্ডিতগণের সাহচর্য ছিল তাঁহার অত্যধিক পছন্দনীয়। তিনি সূর্য ও বিভিন্ন দেবতার পূজা করিতেন। এই সব করায় কি দ্বীনে মোহাম্মদীর সহিত তাঁহার শত্রুতা ছিল বলিয়া প্রমাণিত হয়?