বরং সবারই ঊর্ধ্বে মহাকাল। মহাকাল একই কাল। মহাসত্য একই সত্য। খণ্ডিত আকারে সীমাবদ্ধরূপে কখনও সত্যের স্বরূপ প্রকাশিত হইতে পারে না। যুগ আসিবে, যুগ চলিয়া যাইবে। পার্থিব উপকরণাদিতে সূচিত হইবে বিভিন্নমুখী পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তনে সত্যের পরিবর্তন হইবে না। সত্য যে চিরন্তন। ইসলাম সেই সত্যের ধর্ম। যুগের সীমিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইসলামকে বিচার করা বিভ্রান্তি। উৎসবের দিন আসিল। নির্দিষ্ট সময়ে বাদশাহ্ আকবর তাহার পরিষদবর্গ, আমির ওমরাহ ও বিশিষ্ট অতিথিগণকে সঙ্গে লইয়া মহাসমারোহে তাঁবুতে প্রবেশ করিলেন। লোভী দুনিয়াদার লোকেরাও তাহার অনুসরণ করিল। আনন্দ উলাসে মুখরিত হইয়া উঠিল 'আকবরী দরবার।' এমন সময় হজরত মোজাদ্দেদে আলফে সানি র. তাঁহার মুরিদানসহ আগমন করিলেন। তাঁহার বুঝিতে বাকী রহিল না, কি উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন এবং কেনইবা এই দুই দরবারের সাজসজ্জার মধ্যে এইরূপ আকাশ পাতাল ব্যবধান। মুসলমানদের অপদস্থ ও কোনঠাসা করা ছাড়া এই সব অর্থহীন কার্যকলাপের আর যে কোনই উদ্দেশ্য নাই- তাহা তাঁহার অবিদিত রহিল না। কিন্তু মান-সম্মান ইজ্জত নিজের অর্জিত সম্পদ নয়। ইহা আলাহ্ প্রদত্ত নেয়ামত। তিনি যাহাকে খুশী ইহা দান করেন। হজরত মোজাদ্দেদ র. তাঁহার মুরিদান ও কিছু দরিদ্র মুসলমানসহ মোহাম্মদী দরবারে প্রবেশ করিলেন। আহারের সময় হইল। এমন সময় হজরত মোজাদ্দেদ র. তাঁহার এক মুরিদের হাতে লাঠি দিয়া বলিলেন, 'যাও এই লাঠি দিয়া তুমি মোহাম্মদী দরবারের চতুর্দিকে একটি বৃত্তাকার আঁক দিয়া আস।' উক্ত মুরিদ তাঁহার কথামত লাঠি দিয়া দরবারের চতুর্দিকে বৃত্তাকার দাগ দিয়া ফিরিয়া আসিলে তিনি তাঁহার হাতে এক মুষ্ঠি ধূলি দিলেন এবং বলিলেন- 'এইবার বাহিরে গিয়া এই ধূলি আকবরী দরবারের দিকে ছুঁড়িয়া মার।' মুরিদ আকবরী দরবারের দিকে ধূলি ছুঁড়িয়া মারিলেন। মুহূর্ত মধ্যে প্রলয় কাণ্ড ঘটিয়া গেল। ভয়ঙ্কর তুফান শুরু হইয়া আকবরী দরবারকে ঘিরিয়া ফেলিল। দরবারে মহা ধুমধাম চলিতেছিল। হঠাৎ তুফান দেখিয়া সবাই ভয় পাইয়া গেল। কি করিবে বুঝিয়া উঠিবার আগেই তাঁবু উড়িয়া গেল। আসবাবপত্র, সাজসজ্জা, খাদ্য সামগ্রী সমস্তই তছনছ হইয়া গেল। নিমন্ত্রিত অতিথিগণ একে অন্যের উপরে পড়িয়া ধস্তাধস্তি শুরু করিল। তুফানে তাঁবুর খুঁটিগুলি উপড়াইয়া উঠিয়া তাহাদের মস্তকে আঘাত করিতে শুরু করিল। একটি খঁুটি উপড়াইয়া গিয়া বাদশাহ্র মস্তকে পর পর সাতটি আঘাত করিল।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।