আশেক জনের দিলে সেরহিন্দের স্মৃতি এখনো ফোটায় ফুল বুক থেকে বুকে অনন্ত সে নূরের কভু হয়নাকো ইতি গোপন মিলন হয় আশেক মাশুকে।
মদীনা মদিরা ঘ্রাণে মাতাল কাফেলা তোমার হেরেম হতে জারী রয়, রবে আরব আজম জুড়ে বিজয়ের মেলা সুবাস এখনো আনে প্রতি অনুভবে।
নেসবতে সিদ্দিকীর অপরূপ শোভা তোমারই জবানে জানে দুনিয়ার লোক হাজার বছর পরে কোটি সূর্য-প্রভা দ্বীনের আকাশে জ্বেলে ছেড়েছ ভূলোক।
বুলন্দ করেছ তুমি আলাহ্র কালাম মহীয়ান মোজাদ্দেদ সালাম সালাম।
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.