নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রমুখ প্রবল পরাμমশালী বাদশাহ্‌গণও আলাহ্‌র গজবে ধ্বংস হইয়া গিয়াছে। সেই গজব হইতে কেহই তাহাদেরকে উদ্ধার করিতে সক্ষম হয় নাই।' মোর্শেদের কথামতো ওমারাহ্‌গণও বাদশাহ্‌ আকবরকে নানাভাবে বুঝাইতে চেষ্টা করিলেন। কিন্তু কিছুতেই কিছু হইল না। শেরেখ, কুফরীর প্রভাবে তাহার অন্তর পাষাণ হইয়া গিয়াছে। হেদায়েতের নূর সেখানে প্রবেশ করিতে পারিল না। বাদশাহ্‌ স্বীয় সিদ্ধান্তে অটল রহিলেন। একদিন বাদশাহ্‌ ্‌একটি অশুভ স্বপ্ন দেখিলেন। স্বপ্ন তাহাকে অস্থির করিয়া তুলিল। রাজ্যের সমস্ত স্বপ্ন ব্যাখ্যাবিদ ও জ্যোতিষগণকে তিনি স্বপ্নটির বিষয়বস্তু জানাইলেন এবং উহার অর্থ জানিতে চাহিলেন। তাহারা বাদশাহ্‌কে জানাইলেন, 'এই স্বপ্নের অর্থ হইতেছে এই যে, বাদশাহ্‌র পতন অতি সন্নিকটে।' বাদশাহ্‌ ইহা শুনিয়া ভীত ও চিন্তিত হইয়া পড়িলেন। তিনি দমিয়া গেলেন। নতুন করিয়া ফরমান জারী করা হইল যে- পূর্বে দ্বীন-ই-ইলাহী পালনের ব্যাপারে যে বাধ্যবাধকতা আরোপ করা হইত- এখন হইতে উহা থাকিবে না। যাহারা সেজদা করিতে ইচ্ছুক নয়- তাহাদিগকে বাদশাহ্‌র তরফ হইতে সেজদা করিবার জন্য জবরদস্তি করা হইবে না। কিছুদিন পর বাদশাহ্‌ আকবর এক উৎসবের আয়োজন করিলেন। উৎসবে দুইটি দরবার নির্মিত হইল। একটির নাম রাখা হইল 'আকবরী দরবার'এবং অপরটির নাম রাখা হইল 'মোহাম্মদী দরবার।' আকবরী দরবার প্রস্তুত করা হইল বহু অর্থ ব্যয়ে। চোখ ঝলসানো আলোক সজ্জার ব্যবস্থা করা হইল। সুসজ্জিত মনোরম মঞ্চ নির্মিত হইল। নিমন্ত্রিত অতিথিদের উপবেশনের জন্য প্রস্তুত করা হইল জৌলুসময় গালিচা। পুষ্পের সৌরভ, আতরের সুঘ্রাণে আকবরী দরবার পরিণত হইল ছোটখাট শাদ্দাদের বেহেশতে। শাহী খানার ব্যবস্থা করা হইল। অপরদিকে মোহাম্মদী দরবারের অবস্থা ছিল বড়ই করুণ। ছিন্ন তাঁবু, ছিন্ন বিচ্ছিন্ন ফরাস দিয়া নির্মিত হইল এই দরবার। খাবারের ব্যবস্থা করা হইল নিকৃষ্ট মানের। আলোক সজ্জার ব্যবস্থা নাই। নিতান্ত মামুলী সাধারণভাবে নির্মিত এই দরবারটিকে আকবরী দরবারের নিকটে জীর্ণশীর্ণ কুঁড়েঘর মনে হইতে লাগিল। এইরূপ করার মূলে বাদশাহ্‌ আকবরের উদ্দেশ্য ছিল এই যে- মানুষ দেখুক জানুক যে, ইসলামের কার্যকারিতা বিলূুপ্ত হইয়া গিয়াছে। জীর্ণ-শীর্ণ এই ধর্ম বর্তমান যুগে অচল। দ্বীন-ই-ইলাহীই শান-শওকতময় ও যুগোপযোগী ধর্ম। এখন আর কাহারও এ বিষয়ে সন্দেহ থাকা উচিত নয়। মনে প্রাণে সবারই নতুন ধর্মে দাখিল হওয়া উচিৎ। কিন্তু বাদশাহ্‌ বুঝিলেন না যে, সত্য চিরদিনই সত্য। সত্য কোনদিনই যুগের অধীনে নয়। সত্য চিরন্তন। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল- সব মিলিয়া

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।