কিন্তু প্রবল প্রতাপান্বিত মোঘল সাম্রাজ্যে এই সব কর্মসূচী তেমন কোন প্রভাব বিস্তার করিতে পারিল না। শতকরা পঁচানব্বই জন দেশবাসী হিন্দু। তাহারা সবাই বাদশাহ্র পক্ষে। ইহা ছাড়া দুনিয়াদার আলেম, ভণ্ড সূফীকুল, শিয়া প্রভৃতি গোষ্ঠীও বাদশাহ্র হস্তকে শক্তিশালী করিয়াছে। জৈন, পারসী ও অন্যান্য সম্প্রদায়ের লোকদেরও রহিয়াছে বাদশাহ্র প্রতি অকুণ্ঠ সমর্থন। সুতরাং বাদশাহ্ নির্বিঘ্নে ইসলামবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা করিয়া যাইতে লাগিলেন।
সমগ্র হিন্দুস্তানে ইসলামের এই ঘোর দুর্দিনে হজরত মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দি র. তাঁহার মোজাদ্দেদসুলভ প্রজ্ঞা ও দৃঢ়সংকল্প লইয়া সংস্কারের কার্যে ঝাঁপাইয়া পড়িলেন। বেদাত ও কুফরীর যাঁতাকলে পিষ্ট ইসলামের ভয়াবহ দুরবস্থা দেখিয়া তাঁহার ফারূকী রক্ত টগবগ করিয়া ফুটিয়া উঠিল। গভীরভাবে পরিস্থিতি বিশেষণ করিয়া তিনি সিদ্ধান্তে আসিলেন যে, সর্বপ্রথম বাদশাহের এসলাহ্ হওয়া প্রযোজন। কারণ বাদশাহ্ রূহ এবং জনগণ শরীর তুল্য। রূহের ব্যাধি দূরীভূত হইলে শরীরও ব্যাধিমুক্ত হইবে। কিন্তু বাদশাহ্র এসলাহের পূর্বে আমির ওমরাহগণের এসলাহ হওয়া প্রয়োজন। হজরত মোজাদ্দেদে আলফে সানি র. সর্বপ্রথম সেইদিকেই মনোনিবেশ করিলেন। খান খানান, খানে আজম, সৈয়দ ছদরে জাহান, মোর্তজা খান, মহব্বত খান প্রমুখ ওমরাহ্ পূর্ব হইতেই হজরত মোজাদ্দেদ র. এর মুরিদ ছিলেন। তিনি তাঁহাদের দ্বারা বাদশাহ্ আকবরকে এইসব কুফরী কার্যকলাপ হইতে তওবা করিবার জন্য আহ্বান জানাইলেন। তিনি ওমরাহগণকে নির্দেশ দিলেন- 'তোমরা বাদশাহ্কে আমার পক্ষ হইতে বলিয়া দাও যে, বাদশাহ্ী ক্ষণস্থায়ী। এইসব আড়ম্বর চিরদিন থাকিবে না। দুই দিনের চাকচিক্যের মোহে সত্যকে অস্বীকার করা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং অবিলম্বে এইসব কুফরী কার্য হইতে তওবা করিয়া চিরনিরাপত্তার ধর্ম ইসলামের সুশীতল পুষ্পশোভিত বাগিচায় আগমন করা উচিত। নতুবা গজব আসিবে। আলাহ্পাকের গজব হইতে বাঁচাইবার সাধ্য কাহারও নাই। আলাহ্পাক সর্বশক্তিমান। বাদশাহ্ীর পরওয়া তিনি করেন না। ফেরাউন, নমরূদ