নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

শেষ পর্যন্ত বাদশাহ্‌ আকবরের রাজত্বে এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হইল যাহাতে সুন্নি মুসলমানগণ অতিষ্ঠ হইয়া উঠিলেন। কারণ একমাত্র সুন্নি মুসলমানগণ ব্যতীত অন্য সব সম্প্রদায়ের লোকেরা ছিল বাদশাহ্‌র প্রিয়। কাফেররা সম্মানিত হইল, মুসলমানগণ হইলেন অপদস্থ। ইসলামী আহকাম পালন করিতে গিয়া তাঁহারা প্রতিটি ক্ষেত্রে কাফেরদের বিদ্রূাপবানে জর্জরিত হইতে লাগিলেন। হিন্দুরা একাদশীর দিন উপবাস থাকে। তাই সেই দিন মুসলমানগণকেও উপবাস করিতে বাধ্য করা হইত। অথচ রমজান মাসে কাফেররা অবাধে খাদ্যদ্রব্য μয়বিμয় করিত ও প্রকাশ্যে আহার করিত। স্বয়ং বাদশাহ্‌ যাহাদের সহায় তাহাদের বিরুদ্ধে শাহী অনুকম্পা ও পৃষ্ঠপোষকতা হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত মুসলমানগণ কি-ই বা করিতে পারেন। তাঁহারা অন্তরে অন্তরে দগ্ধীভূত হইতে লাগিলেন। আলাহ্‌পাকের তরফ হইতে সাহায্য আসিবার প্রতীক্ষায় থাকা ছাড়া তাঁহারা আর করণীয় কিছুই খুঁজিয়া পাইলেন না। একজন মোজাদ্দেদের প্রতীক্ষা করিতে করিতে তাঁহারা ধৈর্যের শেষ সীমানায় আসিয়া পেঁৗছিলেন। নেগাহেঁ লাগ বহেঁ নূরে হক কব জলওয়াগার হোগা খোলেগা ইয়া এলাহী অহ্‌ দরওয়াজা এনায়েত কা কতদিন পর আসিবে সেই সত্য নূর- ইয়া এলাহী রহমত তোমার আর কতদূর? হজরত সেলিম চিশতি র. এর পুত্র মাওলানা বদরউদ্দিন ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী। বিশিষ্ট দরবারীদের মধ্যে একমাত্র তিনিই বাদশাহ্‌র এই সব কুফরী আকিদা ও রসমের বিরোধিতা করিলেন। প্রতিবাদস্বরূপ তিনি সরকারী চাকুরী হইতে ইস্তফা দিলেন। বাদশাহ্‌ তাঁহাকে দেওয়ানে খাসে ডাকিয়া লইয়া অনেক বুঝাইলেন। কিন্তু তিনি স্বীয় সিদ্ধান্তে অটল রহিলেন। হুকুমতের তরফ হইতে তাঁহার প্রতি কঠোরতা আরোপিত হইল। কঠোরতা চরমে উঠিলে তিনি নীরবে হজ করিতে চলিয়া গেলেন। বঙ্গদেশ ও বিহারের মুসলমানগণের নিকট যখন বাদশাহ্‌ আকবরের এই পথভ্রষ্টতার সংবাদ পেঁৗছিল তখন তাহারাও অত্যন্ত বিচলিত হইয়া পড়িলেন। তাহারা এই বিরাট ফেতনায় শংকিত হইয়া হক্কানী আলেমগণের শরণাপন্ন হইলেন। কাজী মোহাম্মদ ইয়াজদি ছিলেন জৌনপুরের অধিবাসী। তিনি ফতোয়া জারী করিলেন, 'বাদশাহ্‌ আকবরের কার্যকলাপ হিন্দুস্তানে ইসলাম বিপন্ন করিতেছে। সুতরাং তাহার বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত।'

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।