নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রভৃতি জানোয়ারের গোশ্‌ত হারাম বলিয়া ঘোষিত হয়। পক্ষান্তরে বাঘ ভালুকের গোশ্‌ত হালালের মর্যাদা লাভ করে। মোট কথা সর্বক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাই ছিল দ্বীন-ই-ইলাহীর মূল উদ্দেশ্য। একদিন বাদশাহ্‌ আকবর সভাসদগণকে ডাকিয়া বলিলেন, 'হিন্দুস্তানের জ্ঞানী ও বুদ্ধিমান যোগীঋষিদের লিখিত হিন্দি ভাষার পুস্তকগুলি নির্ভুল জ্ঞানের উৎস। আমরা যদি এইগুলি ফারসী ভাষায় অনুবাদ করিয়া লই তাহা হইলে আমাদের ইহকাল ও পরকালে শান্তি লাভ হইবে।' তৎক্ষণাৎ বাদশাহ্‌র বাসনা পূরণ করিবার ব্যবস্থা করা হইল। অনুবাদ কার্যের জন্য অনেক আলেম নিয়োজিত করা হইল এবং ইহার জন্য পৃথক দফতর কায়েম করা হইল। সঙ্গে সঙ্গে আরবী পড়া ও আরবী জানা অপরাধ বলিয়া সাব্যস্ত হইল। ইহার বদলে জ্যোতিষ শাস্ত্র, অংক, চিকিৎসা, ইতিহাস ও কথা কাহিনী প্রভৃতি পুস্তকের প্রচলন করা হইল। ইহার পর বাদশাহ্‌ আকবর হিন্দুদের উপর হইতে কয়েক কোটি টাকার জিজিয়া কর উঠাইয়া লইলেন। পূর্বে যাহারা 'এলমে ফেকাহ্‌' শিক্ষাদান করিতেন তাঁহাদেরকে একশত বিঘা জমি জায়গীরস্বরূপ দেওয়া হইত। বাদশাহ্‌ আকবর এই জায়গীর ছিনাইয়া লইলেন। ইসলামী আইন অনুযায়ী বিচার করিবার জন্য কাজী নিযুক্ত করা হইত। জায়গীর প্রথা বন্ধ করার ফলে ইসলামী বিচার ব্যবস্থার মূলে কুঠারাঘাত করা হইল। এমনি করিয়া ইসলামী হুকুমতের শেষ চিহ্নটুকুও বিলুপ্ত করিবার জন্য বাদশাহ্‌ আকবর তাঁহার সর্বশক্তি প্রয়োগ করিলেন। ফলে কয়েক বছরের মধ্যে হুকুমতের কোন ক্ষেত্রেই আর ইসলামের চিহ্ন অবশিষ্ট রহিল না। মসজিদ বিরাণ হইল। মাদ্রাসা ধ্বংস হইল। অধিকাংশ আলেম দেশ ত্যাগে বাধ্য হইলেন।

মাদারেছ আজ উলামা অচুঁনা বুদ খালি কে মাহে রোজা যে মায়খার খানা খুম্মার ব্যরান্দ তখতায়ে লৌহে আদীব আজ পায়ে নারদ কুনান্দ মছফাহে ক্বারী গিরব্‌ বঅজহে ক্বেমার

মাদ্রাসা যত হয়ে গেল খালি উলামা বিহনে হায়। যেন-শরাব নাই, শরাবীও নাই রমজানের শরাবখানায়। ক্বারীর কোরআন জুয়ার কারণে হয়ে গেল বন্ধক- পাঠের তখতি হলো জুয়ার তখতা-কি নিদারুণ শোক।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।