ব্যবস্থা করা হয়। মদ্যপান করা হালাল সাব্যস্ত করা হয়। বাদশাহ্ স্বয়ং দরবারের নিকটে একটি শরাবখানা খুলিয়া দেন। নওরোজ অনুষ্ঠানে অধিকাংশ আলেম, কাজী ও মুফতিগণকে শরাব পান করিতে বাধ্য করা হইত। এই সব অনুষ্ঠানে বিভিন্ন লোকের নামে পেয়ালা নির্বাচিত হইত। ফৈজি বলিতেন, 'আমি এই পেয়ালাটি পান করিতেছি ফকিহদের অন্ধ বিশ্বাসের নামে।' এই ধর্মে দাড়ি মুণ্ডনের ব্যাপারে অত্যধিক গুরুত্ব দেওয়া হইত। বাদশাহ্ এই ব্যাপারে রাজপুত পত্নীদের দ্বারা প্রভাবান্বিত হন। নাপাকীর জন্য গোসল করা ইসলামে ফরজ। কিন্তু বাদশাহ্ আকবরের ধর্মে ইহার বিপরীত মত প্রকাশ করা হয়। বলা হয় যে, 'মনী' উৎকৃষ্ট মানুষ সৃষ্টির বীজ। তাই গোসল করিয়া সহবাস করাই উত্তম। ইহা ছাড়া বিবাহ সম্পর্কে আইন করা হয়- কেহ তাহার চাচাত, মামাত, ফুফাত ইত্যাদি সম্পর্কের বোনকে বিবাহ করিতে পারিবে না। ষোল বৎসর বয়সের পূর্বে বালক এবং চৌদ্দ বৎসর বয়সের পূর্বে বালিকাদের বিবাহ দেওয়া চলিবে না এবং কেহ একাধিক বিবাহ করিতে পারিবে না। যুবতী নারীদের বাধ্যতামূলকভাবে চেহারা খোলা রাখিয়া পথ চলা ছিল এই নতুন ধর্মের আইন। ব্যাভিচারও ছিল আইন সঙ্গত। সেই জন্য শহরের বাহিরে পতিতাদের বসতি স্থাপন করা হয় এবং এই সবের নাম দেওয়া হয় 'শয়তানপুর'। এই সব স্থানে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। বার বৎসর বয়সের পূর্বে বালকদের খৎনা করা ছিল নিষিদ্ধ। খৎনারূপ সুন্নতকে মিটাইয়া দিবার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল। মৃত ব্যক্তি সম্পর্কে এই বিধান জারী হয় যে- এই ধর্মাবলম্বী কোন লোকের মৃত্যু হইলে তাহার গলায় কাঁচা গম ও পাকা ইট বাঁধিয়া তাহাকে পানিতে নিক্ষেপ করিতে হইবে এবং যেখানে পানি পাওয়া যাইবে না সেখানে মৃতদেহ জ্বালাইয়া দিতে হইবে অথবা পূর্ব দিকে মাথা ও পশ্চিম দিকে পা করিয়া দাফন করিতে হইবে। একদিন আবুল ফজল বাদশাহ্কে একখানি কেতাব দেখাইয়া বলিলেন, 'আপনার জন্য ইহা ফেরেশতা আসমান হইতে আনিয়াছে।' সেই কেতাবের একস্থানে একটি আরবী বাক্য লিখিত ছিল যাহার অর্থ এইরূপঃ 'হে মানুষ তুমি গাভী হত্যা করিও না। যদি কর তবে জাহান্নামে প্রবিষ্ট হইবে।' নিরক্ষর বাদশাহ্ ইহা বিশ্বাস করিলেন এবং গরু জবেহ করা নিষিদ্ধ ঘোষণা করিলেন। কানুন জারী করিলেন, কসাই এর সহিত কেহ আহার করিলে তাহার হাত কাটিয়া দেওয়া হইবে। এমনকি তাহার স্ত্রীও যদি তাহার সহিত আহার করে তবে তাহার আঙ্গুল কাটিয়া দিতে হইবে। এই নতুন ধর্মে গরু, উট, ভেড়া
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।