নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

হইয়া উঠি। আপনার শ্রীমুখের অমিয়বাণী আমাকে মাংসাহারে অরুচি আনিয়া দিয়াছে। এখন বৎসরে ছয় মাস বা ততোধিক সময় আমি মাংস আহার করি না।' অগ্নিপূজকদের দ্বারাও বাদশাহ্‌ যথেষ্ট প্রভাবাম্বিত হইয়াছিলেন। তাহার আদেশে দরবারের সম্মুখে সর্বক্ষণ অগ্নি প্রজ্জ্বলন করিবার ব্যবস্থা করা হয়। ঘণ্টাধ্বনি প্রভৃতি গ্রহণ করা হয় খৃষ্টানদের নিকট হইতে। মোটকথা কেবল মাত্র ইসলাম ছাড়া অন্য সব ধর্মই বাদশাহ্‌র চোখে সুন্দর মনে হইত। তাঁহার চোখে সর্বাপেক্ষা সুন্দর মনে হইত হিন্দুধর্ম। তাই তাহার নতুন ধর্ম দ্বীন-ই-ইলাহীর বেশীর ভাগ উপাদানই গৃহীত হইয়াছিল হিন্দুধর্ম হইতে এবং সঙ্গত কারণেই হিন্দু ও রাজপুতদের নিকটই এই অদ্ভুত ধর্ম সমাদর লাভ করিয়াছিল সব চাইতে বেশী। সম্ভবতঃ বাদশাহ্‌ আকবরও ইহাই কামনা করিয়াছিলেন। দ্বীন-ই-ইলাহীর মূলমন্ত্র ছিল 'লা ইলাহা ইলালাহু আকবারু খলিফাতুলাহ! যাহারা ধর্মে দাখিল হইত তাহাদিগকে এইরূপ শপথ বাক্য উচ্চারণ করিতে হইতঃ- 'আমি অমুকের পুত্র অমুক এতদিন বাপ-দাদাদের অনুকরণে ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলাম এখন স্বেচ্ছায় ও সজ্ঞানে পূর্ব ধর্ম পরিত্যাগ করিয়া দ্বীন-ই-ইলাহী গ্রহণ করিতেছি এবং এই ধর্মের জন্য জীবন, সম্পদ ও সম্মান বিসর্জন দিতে প্রস্তুত আছি।' দ্বীন-ই-ইলাহীর অনুসারীরা চিঠিপত্রের শিরনামায় 'আলাহ্‌ আকবর' লিখিত এবং পরস্পরের সাক্ষাতের সময় সালামের পরিবর্তে একজন বলিত 'আলাহ্‌ আকবর' এবং অপরজন বলিত 'জালা জালালুহু'। বাদশাহ্‌ তাহাদিগকে শিজরা স্বরূপ একখানি প্রতিকৃতি প্রদান করিতেন। তাহারা বাদশাহ্‌র এই প্রতিকৃতিটি পরম শ্রদ্ধাভরে নিজ নিজ পাগড়ীতে বসাইয়া রাখিত। বাদশাহ্‌ যে সব পূজাপার্বণ করিতেন অনুসারীগণকেও সেই সব করিতে হইত। উপরন্তু তাহাদেরকে বাদশাহ্‌কে সেজদাও করিতে হইত। ভণ্ড সুফীদের সর্দার তাজুল আরেফিন বাদশাহ্‌কে সেজদা করা ওয়াজেব বলিয়া ফতোয়া দান করেন। এই সেজ্‌দার নামকরণ করা হয় 'জমিন বোছ।' তিনি বলেন, বাদশাহ্‌র প্রতি আদব প্রদর্শন করা ফরজে আইন এবং তাহার চেহারা কেবলায়ে হাজত ও কাবায়ে মুরাদ। কতকগুলি দুর্বল রেওয়ায়েত এবং হিন্দুস্থানের ভ্রষ্ট সুফীদের কার্যপ্রণালী দলিলরূপে খাড়া করিয়া তিনি ইহার ব্যাখ্যা প্রদান করেন। সাধারণ ব্যক্তি ছাড়াও বিশিষ্ট আলেমগণও এই শেরেকি কার্যে অভ্যস্ত ছিলেন। তাহারাও বাদশাহ্‌কে সেজদা করিতেন। সেজদাই ছিল শাহী দরবারের প্রধান আদব। এই নতুন ধর্মে সুদ ও জুয়া ছিল হালাল। খাছ দরবারে জুয়া খেলার জন্য একটি ঘর নির্মাণ করা হয় এবং জুয়াড়ীদিগকে রাজকোষ হইতে সুদি কর্জ দেওয়ার

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।