নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

দার্শনিকের অবাধ যাতায়াত ছিল। বাদশাহ্‌ তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য সর্বদা উদগ্রীব থাকিতেন। এই দেবী ও গৌতম নামে আর একজন ব্রাহ্মণের নিকট হইতে বাদশাহ্‌ মূর্তি, সূর্য ও আগুন পূজার নিয়মাবলী এবং ব্রহ্মা, মহামায়া, বিষ্ণু, কৃষ্ণ ও মহাদেব পূজার কায়দা কানুন শুনিয়া বড়ই উৎফুল হইতেন এবং এইসব গ্রহণও করিতেন। ইহা ছাড়া এই ধর্মে আগুন, পানি, গাছ ও অন্যান্য প্রাকৃতিক দৃশ্যাবলী এবং গাভী পূজা করা হইত। নক্ষত্র পূজার ব্যাপারেও বাদশাহ্‌ অত্যধিক বাড়াবাড়ি করিতেন। হিন্দুদের পুনর্জন্মবাদের উপর বিশ্বাস করা ছিল এই ধর্মের প্রধান কর্তব্য। বাদশাহ্‌ নিজেও বিশ্বাস করিতেন যে, মৃত্যুর পর তিনিও পুনরায় অন্য কোন সিংহাসনে শান শওকতের সহিত আরোহণ করিবেন। ব্রাহ্মণগণ তাহাকে বুঝাইয়া দিয়াছিল যে, শক্তিশালী বাদশাহ্‌র শরীরে আত্মার জন্ম হয় এবং কামেল মনীষীগণের আত্মা মৃত্যুর সময় মস্তকের তালু দিয়া বাহির হইয়া যায়। এই ধারণার বশবর্তী হইয়া তিনি মস্তকের তালুর চুল কামাইয়া ফেলিতেন এবং মস্তকের চারিদিকে চুল রাখিয়া দিতেন। বাদশাহ্‌ জৈন সাধুদের দ্বারাও যথেষ্ট প্রভাবাম্বিত হইয়াছিলেন। সাধু সঙ্গ লাভের পর হইতে তাঁহার নিকট সবসময় এমন কি ভ্রমণের সময়ও একজন জৈন সাধু থাকিত। হির বিজয় সূরী নামক এক সাধুকে তিনি 'জগৎগুরু' উপাধি দিয়াছিলেন। নন্দা বিজয় সূরী নামক একজন সাধুকে তিনি 'খশফহম' উপাধি দিয়াছিলেন। হির বিজয় সূরীকে খুশী করিবার জন্য তিনি ধর্মপর্ব 'পর্যুষণে' বার দিন জীব হত্যা নিষিদ্ধ করিবার ফরমান জারী করিয়াছিলেন। জৈন ধর্ম অনুযায়ী বাদশাহ্‌ নিজেও মাংস আহার করা ছাড়িয়া দিয়াছিলেন। এই বিষয়ে বাদশাহ্‌ স্বয়ং সূরীজিকে এক পত্র প্রেরণ করেন। উহাতে তিনি সূরীজি কতৃর্ক কিরূপ প্রভাবাম্বিত হন তাহার পরিচয় পাওয়া যায়। পত্রটি নিুরূপ:- 'আমি আপনার উপদেশ অনুযায়ী সম্পূর্ণরূপে জীবহিংসা পরিত্যাগ করিতে পারি নাই। তবে আমি আগের চেয়ে এখন অনেক কম মাংস আহার করি। আপনি হয়তো জানেন যে, আমি ফতেহপুর হইতে আজমীর পর্যন্ত রাজপথের পার্শ্বে প্রতি এক েμাশ পর পর একশত চৌদ্দটি স্তম্ভ নির্মাণ করিয়াছি। ঐগুলি প্রায় ছত্রিশ হাজার হরিণের শিং দিয়া সজ্জিত করিয়াছি। ঐগুলি আমি নিজ হাতে শিকার করিয়াছিলাম। আমি এত জীবের প্রাণ সংহার করিয়াছি। আমার মতো পাপী কেহ নাই। ইহা ছাড়া প্রতিদিন নানা প্রকার জীবের মাংসসহ পাঁচশত চড়াই পাখীর জিহ্বা দ্বারা উদর পূর্তি করিতাম। ঐ কথা ভাবিতে গেলেও এখন আমি আতংকিত

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।